ঢাকাMonday , 12 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিএসসিতে অবস্থান নিয়েছে মেডিকেল ভর্তিচ্ছুরা

Link Copied!

medicalনিজস্ব প্রতিবেদক : প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করে ফলাফল বাতিল এবং মেডিকেলে ভর্তির পুনঃপরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থান নিয়েছে। এতদিন তারা শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছিলেন।
সোমবার বেলা ১১টায় শহীদ মিনারে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে গণজমায়েতে শেষে দুপুর দেড়টায় সেখান থেকে শাহবাগের উদ্দেশে রওনা হয়। টিএসসিতে পুলিশ বাঁধা দিলে আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে চারদিকের সড়ক অবরুদ্ধ করে রাখে।
কর্তৃপক্ষকে প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করে সকল ফলাফল বাতিল এবং মেডিকেলে ভর্তির পুনঃপরীক্ষা গ্রহণের দাবি জানায় আন্দোলনকারীরা।