ঢাকাMonday , 12 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘স্বর্গে চল’ সাবা

Link Copied!

sabaবিনোদন ডেস্ক : ‘স্বর্গে চল’ শিরোনামে ডুয়েট গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী সাবরিনা সাবা। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নবাগত সঙ্গীতশিল্পী পিন্কু। কথা লিখেছেন ধীমান। সুর ও কম্পোজিশন করেছেন রোমান্স। শনিবার  উত্তরার আশ্রয় শুটিং হাউসে গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। ডিওপি হিসেবে কাজ করেছেন বিকাশ সাহা। গানের তালে মডেলিং করেছেন তন্ময় ও সুবর্না।
সাবা জানালেন, ‘গানটা মাসখানেক আগে রেকর্ডিং করা হয়েছিল। তখনই মিউজিক ভিডিওর পরিকল্পনাটা করি। কাজ শেষে মনে হলো পরিকল্পনার চেয়েও ভালোভাবে কাজটা শেষ করতে পেরেছি। নতুনদের সঙ্গে কাজট বেশ ইনজয় করেছি। ওরা আমাকে দেখে ইন্সপায়ার হয়েছে। নতুন পুরাতন মিশেলে ভিন্নরকম একটা কাজ হবে আশা করি। আগামী সপ্তাহেই ইউটিউবে গানটি রিলিজ দেব।’