ঢাকাMonday , 12 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘অস্তিত্ব’র টানে মুখোমুখি হচ্ছেন শুভ-তিশা

Link Copied!

tisha-shuboবিনোদন ডেস্ক : শুভ-তিশা জুটি ছোটপর্দায় বেশ জনপ্রিয় হলেও, বড়পর্দায় এতদিন তাদের দেখা মেলেনি। তাই অনন্য মামুন এই জুটিকে নিয়ে ‘অস্তিত্ব’ নামে নতুন একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণাও দিয়েছিলেন। সে অনুযায়ী গেল মাসের প্রথম সপ্তাহে শুভকে ছাড়াই ছবির কাজ শুরু করেন পরিচালক। প্রথম পর্যায়ে সিলেটের শ্রীমঙ্গলে টানা ১২দিন তিশার একক অংশের চিত্রায়ন শেষ করেন। তাই এবার প্রথমবারের মতো একসঙ্গে বড়পর্দার ক্যামেরার সামেন দাঁড়াচ্ছেন শুভ-তিশা। পরিচালক জানান, আগামী ১৩ অক্টোবর ভোলায় মুখোমুখি হচ্ছেন শুভ-তিশা।
গত ১০ অক্টোবর থেকে ভোলার বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে  ‘অস্তিত্ব’ চলচ্চিত্রের শুটিং। অস্ট্রেলিয়ায় ‘মৃত্যুপুরি’ ছবির কাজ শেষে দেশে ফিরেই, ভোলায় চলে যান আরেফিন শুভ। প্রথম দুই তিশাকে ছাড়া শুটিং করলেও, আগামী ১৩ অক্টোবর মুখোমুখি হচ্ছেন নায়ক-নায়িকা।
এ প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন বলেন, ‘১৩ অক্টোবর  ‘অস্তিত্ব’ এর জন্য একসঙ্গে ক্যামেরার সামনে  দাঁড়াবেন শুভ-তিশা। শুভ ইতিমধ্যেই ভোলায় অবস্থান করছে। আর ১৩ অক্টোবর সকালে ভোলায় আসবেন তিশা। এখানে আগামী ২১ অক্টোবর পর্যন্ত চিত্রধারণের কাজ চলবে।’
শুভ-তিশা ছাড়াও ‘অস্তিত্ব’ চলচ্চিত্রে আরও অভিনয় করবেন সুচরিতা, সুজাতা আজিম, নিঝুম রুবিনা, ডান প্রমুখ। ছবিটির গান করছেন হাবিব ও নাভেদ পারভেজ। চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কার্লোস সালেহ, অনন্য মামুন ও সোমেশ্বর অলি।