ঢাকাMonday , 12 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরভিনের সেঞ্চুরিতে সিরিজ জিতলো জিম্বাবুয়ে

Link Copied!

West Indies v Zimbabwe - 2015 ICC Cricket World Cupস্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিল জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে এলটন চিগুম্বুরার দল দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে ৫ উইকেটে। আইরিশদের ছুঁড়ে দেয়া ২৬৮ রান জিম্বাবুয়ে ৪৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে  টপকে গেছে।
এদিন জিম্বাবুয়ের জয়কে সহজ করে দিয়েছে ক্রেইগ আরভিনের সেঞ্চুরি। ১২২ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি। ৯  চারের সঙ্গে বাউন্ডারি মারেন দুটি। তার আগে ওপেনিং জুটিতে চামু চিবাবা এবং মুতাম্বি ৪৭ রান তুলে দারুণ শুরু করে দিয়ে যান। চিবাবা ৪০ বলে ৩০ এবং মুতাম্বি ১২ বলে করেন ১৪ রান।
মিডল-অর্ডারে আরভিনের সহায়ক হিসেবে ভূমিকা রাখেন শন উইলিয়ামস। তার ব্যাট থেকে এসেছে ৫১ বলে ৪৩ রানের ইনিংস। বল হাতে দুর্দান্ত পারফর্ম করা রাজা ৩৩ রান করেছেন ২৯ বলে। এছাড়া মুতামবুজি ২৫ রান করেছেন ৩১ বলে। ৪৬ রানে ২ উইকেট নিয়েছেন কেভিন ও’ ব্রায়েন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে আয়ারল্যান্ড স্কোর বোর্ডে তোলে ২৬৮ রান। ৭.১ ওভারে দলীয় ১৯ রানে অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের (৮) উইকেট তুলে নিয়ে বড় ধাক্কা দেয় জিম্বাবুয়ে। তবে পরিস্থিতি সামাল দেন আরেক ওপেনার পল স্টার্লিং। সিকান্দার রাজার বলে ডেসিংরুমে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৭২ রান। ৭৭ বলে খেলা স্টার্লিং তার ইনিংসটি সাজান ৯ বাউন্ডারির সাহায্যে।
এরপর আয়ারল্যান্ড ২৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছতে পেরেছে নিয়াল ও’ব্রায়েন এবং গ্যারি উইলসনের সৌজন্যে। ও’ ব্রায়েন ৬১ বলে দুই চার, তিন ছক্কায় করেন ৫০। উইলসন ৬৫ রান করেছেন ৫৫ বলে ছয় চার আর তিন ছক্কায়। ৪৯ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সবচেয়ে সফল বোলার রাজা। একটি করে উইকেট নিয়েছেন তিনাশে পানিয়াঙ্গারা এবং লুক জঙ্গে।
১০১ রানের অনবদ্য হার না মানা ইনিংসের জন্য ক্রেইগ আরভিন ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন।
দুই দলের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামীকাল ১৩ অক্টোবর একই মাঠে অনুষ্ঠিত হবে।