তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফোরজির পর এবার ফাইভ জি নেটওয়ার্ক তৈরির কাজ শুরু হয়েছে জাপানে। দেশটিতে চীনের মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে ফাইভ জি নেটওয়ার্ক তৈরির কাজ শুরু করেছে। জাপানের স্থানীয় মোবাইল অপারেটর এনটিটি ডোকোমো এই নেটওয়ার্ক তৈরি করছে।
হুয়াওয়ে জানিয়েছে, এনটিটি ডোকোমোর জন্য তারা ফাইভ জি ওয়ারলেস নেটওয়ার্ক অবকাঠামো তৈরির জন্য কাজ করছে।
মোবাইল অপারেটরের এনটিটি ডেকোমোর কাছে ৬ গিগাহার্টজের ফাইভ জি তরঙ্গ রয়েছে। এই ফাইভ জি নেটওয়ার্কে ইন্টারনেটের গতি হবে ৩.৬ জিবিপিএস।
এদিকে নোকিয়া এবং স্যামসাংও দেশটিতে ফাইভ জি নেটওয়ার্ক অবকাঠামো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আসছে।
২০২০ সাল নাগাদ সারা বিশ্বে ফাইভ জি নেটওয়ার্ক চালু হবে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের তথ্য মনে ফাইভ জি ওয়ারলেস ইন্টারনেট নেটওয়ার্কের সব্বোর্চ ডাটা স্পিড হবে ২০ জিবিপিএস।

