ঢাকাMonday , 12 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১ম বর্ষ অনার্স পরীক্ষার ফল আজ

Link Copied!

national-universityনিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স (সম্মান) প্রথমবর্ষ পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হবে। রাত ৮টায় শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন বলে জানানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ পরীক্ষার ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd অথবা www.nubd.info) ছাড়াও মোবাইল ফোনের যেকোনো অপারেটরের মেসেজ অপশনে গিয়ে nu h1 reg. No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়েও ফল পাওয়া যাবে।
প্রসঙ্গত, এ পরীক্ষা গত ২১ মে শুরু হয়ে ৬ জুলাই শেষ হয় এবং ব্যবহারিক পরীক্ষা ১৭ সেপ্টেম্বর তারিখে শেষ হয়। পরীক্ষায় ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ৫৫৭টি অনার্স কলেজের ১৯৭টি কেন্দ্রের মাধ্যমে সর্বমোট ১ লাখ ৮০ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।