ঢাকাMonday , 12 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

Link Copied!

juজাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মেয়াদোত্তীর্ণ সিনেটে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে আওয়ামীপন্থি প্যানেল ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক সমাজ’ থেকে ২৫ জন শিক্ষক নির্বাচিত হয়েছে। অন্যদিকে বিএনপিপন্থি শিক্ষকদের প্যানেল ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ থেকে ৮ জন নির্বাচিত হয়েছেন।
আওয়ামীপন্থি প্যানেলে নির্বাচিতরা হলেন, অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, ড. কবিরুল বাশার, অধ্যাপক ড. কৌশিক সাহা, অধ্যাপক ড. তপন কুমার সাহা, অধ্যাপক ড. ফরিদ আহমদ, জনাব ফরিদ আহমেদ, অধ্যাপক ড. বশির আহমেদ, অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ আলী, অধ্যাপক ড. আমজাদ হোসেন, ড. মোহাম্মদ বখতিয়ার রানা, অধ্যাপক ড. মো: আনোয়ার খসরু পারভেজ, অধ্যাপক ড. মো. খবির উদ্দিন, অধ্যাপক ড. মো.খালেদ হোসাইন, অধ্যাপক ড. খালিদ কুদ্দুস, ড. মো. মোতাহের হোসেন, অধ্যাপক ড. মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ, অধ্যাপক ড. রাশেদা আক্তার, অধ্যাপক ড. রাশেদা ইয়াসমিন শিল্পী, অধ্যাপক সত্রাজিৎ কুমার সাহা, অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান, অধ্যাপক ড. সুকল্যাণ কুমার কুণ্ডু, অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান ও হোসনে আরা বেবী।
অন্যদিকে বিএনপিপন্থি শিক্ষকদের প্যানেল ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ থেকে ৮জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, অধ্যাপক ড. এ, এ মামুন, অধ্যাপক ড. এটি এম আতিকুর রহমান, অধ্যাপক ড. নইম সুলতান, অধ্যাপক ড. ফিরোজা হোসেন, অধ্যাপক ড. মাহবুব কবির, অধ্যাপক ড. মো.শরিফ উদ্দিন, অধ্যাপক ড. মো.সোহেল রানা ও অধ্যাপক ড. মালিহা নার্গিস আহমেদ।
রোববার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪৯৬ জন ভোটারের মধ্যে ৪৭৬ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
রোববার রাত সাড়ে ১১টায় নির্বাচনী এ ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও নির্বাচন রিটার্নিং অফিসার আবু বকর সিদ্দিক।
নির্বাচনে সর্বোচ্চ ভোট (২৮১) পেয়েছেন অধ্যাপক ড. এ এ মামুন এবং সর্বনিম্ন (১৯৮) ভোট পেয়েছেন মাহবুব কবির। নির্বাচনে উভয় প্যানেল থেকে ৩৩ জন করে মোট ৬৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও ৮ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেন।