ঢাকাMonday , 12 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু

Link Copied!

basaniটাঙ্গাইল প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ এবং বিএসসি (অনার্স) ও বি ফার্ম কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
ইতোমধ্যে ৬ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হয়েছে। ৩১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত টেলিটকে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে।
আগামী ২৭ নভেম্বর ‘এ’ ও ‘বি’ এবং ২৮ নভেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর চারটি ইউনিটের অধীনে মোট ১৫টি বিভাগে ৭৮৫টি আসনের জন্য এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.mbstu.ac.bd তে পাওয়া যাবে। এছাড়া হটলাইন ০১৫৫৪৩২১১৮৭, ০১৭৮৯৮৭৬৭৮৪ এবং ০১৭৩৪১৮২২৭৭ তে যোগাযোগ করা যাবে।
ইউনিট ও বিভাগ:
‘এ’ ইউনিটের অধীনে তিনটি বিভাগ রয়েছে। বিভাগগুলো হলো- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।
‘বি’ ইউনিটের অধীনে ছয়টি বিভাগ রয়েছে। বিভাগগুলো হলো- এনভায়রমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগ, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগ, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগ, ফার্মেসি বিভাগ ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ।
‘সি’ ইউনিটের অধীনে চারটি বিভাগ রয়েছে। বিভাগগুলো হলো- রসায়ন বিভাগ, গণিত বিভাগ, পদার্থ বিভাগ ও পরিসংখ্যান বিভাগ। ‘ডি’ ইউনিটের অধীনে দুইটি বিভাগ রয়েছে। বিভাগগুলো হলো-বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ ও অর্থনীতি বিভাগ।
আবেদনের নূন্যতম যোগ্যতা:
২০১২ বা ২০১৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান ও ২০১৪ বা ২০১৫ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। তবে উভয় পরীক্ষায় পৃথকভাবে ৪র্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট ন্যূনতম জিপিএ ৬.৫০ থাকতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা সকল ইউনিট এবং বাণিজ্য ও মানবিক বিভাগ থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা শুধু ‘ডি’ ইউনিটে আবেদন করতে পারবে।
‘এ’ ইউনিটে ভর্তিচ্ছু প্রার্থীদের এইচএসসি/সমমান পরীক্ষায় পদার্থ ও গণিতে পৃথকভাবে নূন্যতম জিপি ৩.০০ থাকতে হবে। ‘বি’ ইউনিটে ভর্তিচ্ছু প্রার্থীদের এইচএসসি/সমমান পরীক্ষায় রসায়ন ও জীব বিজ্ঞানে পৃথকভাবে ন্যুনতম জিপি ৩.০০ থাকতে হবে। ‘সি’ ইউনিটে ভর্তিচ্ছুক প্রার্থীদের এইচএসসি/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিতে পৃথকভাবে ন্যুনতম জিপি ৩.০০ থাকতে হবে।
ভর্তি পরীক্ষার নম্বর বন্টন:
প্রতিটি ইউনিটে ২০০ নম্বর থাকবে। এর মধ্যে ১০০ নম্বর থাকবে ভর্তি পরীক্ষার ১০০টি এমসিকিউ এর জন্য এবং অবশিষ্ট ১০০ নম্বরের মধ্যে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে ৪০% (চতুর্থ বিষয়সহ) ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে ৬০% (চতুর্থ বিষয়সহ) গণনা করা হবে।প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর মোট নম্বর থেকে কর্তন করা হবে।
‘এ’ ও ‘সি’ ইউনিটে ১০০ নম্বরের পরীক্ষায় ইংরেজিতে ১০, পদার্থ ৩০, রসায়ন ৩০ ও গণিতে ৩০ নম্বর থাকবে। ‘বি’ ইউনিটে ১০০ নম্বরের পরীক্ষায় ইংরেজিতে ১০, পদার্থ ২০, রসায়ন ৩৫ ও জীববিজ্ঞানে ৩৫ নম্বর থাকবে। ‘ডি’ ইউনিটে ১০০ নম্বরের পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ইংরেজিতে ৪০, পদার্থ ৩০, রসায়ন ৩০ ও গণিতে ৩০ নম্বর (পদার্থ, রসায়ন ও গণিতের মধ্যে যে কোনো দু’টি বিষয়ে উত্তর দিতে হবে), মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ইংরেজি ৪০, বাংলা ৩০, অর্থনীতি ৩০ ও পৌরনীতি ৩০ (অর্থনীতি ও পৌরনীতির মধ্যে যে কোন দু’টি বিষয়ে উত্তর দিতে হবে) এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ইংরেজি ৪০, ব্যবসায় নীতি ও প্রয়োগ ৩০ ও হিসাব বিজ্ঞানে ৩০ নম্বর থাকবে।
সব ইউনিটে পাশ নম্বর ৪০। এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের প্রশ্নের উত্তরের জন্য ১.০০ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে।