তথ্যপ্রযুক্তি ডেস্ক : কম্পিউটার মাদারবোর্ডের কাজ হলো এটির সব উপাদানের মধ্যে সুষম সমন্বয় করা। তাই মাদারবোর্ডের উপর কম্পিউটারের গতি অনেকটাই নির্ভর করে। কম্পিউটারের কাজের গতি এবং গেমারদের কথা চিন্তা করে গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো আসুসের ১০০ সিরিজের গেমিং মাদারবোর্ড।
মাদারবোর্ডগুলোর মডেল হলো, ম্যাক্সিমাস-৮-রেন্জার, জেড-১৭০-প্রো-গেমিং, বি-১৫০-প্রো-গেমিং-ডিথ্রি এবং এইচ-১৭০-প্রো-গেমিং।
আসুসের ১০০ সিরিজের মাদারবোর্ড ইন্টেল ১১৫১ সকেটের আসন্ন ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই ৭/৫/৩/পেন্টিয়াম/সেলেরন প্রভৃতি প্রসেসর সমর্থন করে।
অত্যাধুনিক টেকনোলজির সমন্বয়ে তৈরি চিপসেটগুলো সর্বোচ্চ ব্যান্ডউইথ ও ফ্লেক্সিবিলিটি নিশ্চিতকরে।
১০০ সিরিজে ব্যবহৃত ইন্টেল ইথারনেট,ল্যানগার্ড ও গেম ফার্স্ট টেকনোলজি গেমিং পারফরম্যান্সে কোনো বাধা প্রদান ছাড়া দীর্ঘস্থায়ী সংযোগের নিশ্চয়তা দেয়। ।
আসুসের গেমিং সিরিজের মাদারবোর্ডগুলো পাওয়া যাবে ১২ হাজার টাকা থেকে ২১ হাজার টাকার মধ্যে।

