ঢাকাSunday , 11 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তথ্যহীন নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

Link Copied!

nazrul-universityময়মনসিংহ প্রতিনিধি : বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু জ্ঞানের আতুরঘর তাই সেখানে বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রয়োজন তথ্য-প্রযুক্তির মাধ্যমে জ্ঞান আহরণের প্রক্রিয়া। আর সেটার অন্যতম অনুসঙ্গ হলো ওয়েবসাইট। কিন্তু জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থাকলে ও তার অবস্থা খুবই শোচনীয়।
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রতিষ্ঠানের তথ্য আদান-প্রদান ও গুরুত্বপূর্ণ বহুমুখী কাজের মাধ্যম একটি ওয়েব সাইট। যেখানে ব্যক্তিগত ওয়েবসাইটের ছড়াছড়ি, সেখানে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকেও না থাকা তাদের অনগ্রসরতার প্রতীক। ওয়েবসাইটের মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার এমন দাপ্তারিক কাজ সম্পাদন করতে পারে, যা সম্পাদন করতে কয়েকজন লোকের সারা বছর পরিশ্রম করতে হয়। যে কোন সময় যে কোন জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে প্রয়োজন একটি ওয়েব সাইট।
দুঃখজনক হলেও সত্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইট থাকলেও তা হালনাগাদ করার কোনো উদ্যোগ নেই; নেই কোনো আপডেট ছবি, নেই পেইজ লিংক। একটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আরও তথ্য বহুল হওয়া জরুরি মনে করছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী কবীর আহমেদ জানান, প্রায় তথ্যহীন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। কোনো আপডেট তথ্য ও ছবি, পেইজ লিংক না থাকায় সম্পূর্ণ অকার্যকর এ সাইট।
অন্যদিকে, চলমান বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা তাদের ফাইনাল পরীক্ষার ফলাফলসহ যাবতীয় তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবার কথা, কিন্তু তথ্য সঙ্কটের কারণে কোনো কিছুই সম্ভব হচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সেন্টার স্থাপন করতে হবে। এবং কম্পিউটার সেন্টারের মাধ্যমে ওয়েবসাইট চালাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর জানান, এই ডিজিটাল বিশ্বে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট তথ্যবহুল হওয়ার কথা কিন্তু বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে ক্লিক করলে এই ধারণার সত্যতা পাওয়া যায় না। অথচ বিশ্ববিদ্যালয় গবেষণা উন্নায়নসহ ভালো কাজকর্ম হচ্ছে কিন্তু এইগুলোর প্রচার মাধ্যম হিসেবে ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না।
সম্প্রতিক প্রকাশিত একটি সমীক্ষায় এশিয়ার ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম স্থান পায়নি। সেই সূত্রে আমাদের প্রিয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলাতে যেকোনো মূল্যে ওয়েবসাইট হালনাগাদ অতি জরুরি। গোটা বিশ্ববিদ্যালয়কে একটি নেটওয়ার্কের আওতায় আনার জন্য ইতোমধ্যে ইউজিসির মাধ্যমে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে অচিরেই এর কাজ শুরু হবে বলে কর্তৃপক্ষ জানান।