ঢাকাSunday , 11 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাইয়ের সাথে অবকাশ যাপনে সানি

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই খবরে নেই সম্প্রতি অক্ষয় কুমার অভিনীত ‘সিং ইজ ব্লিং’-এ স্পেশাল অ্যাপিয়ারেন্সে অভিনয় করা ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী বংশদ্ভূত অভিনেত্রী সানি লিওন। মাঝখানে স্বামী ডেনিয়েলের ছবিতে ক্যামিও হিসেবে অভিনয় করার কথা শোনা গেলেও পাত্তা নেই তার। পাত্তা থাকবেই বা করে, সানি যে ভেসে বেড়াচ্ছেন পারিবারিক ট্যুরে!
জানা গেছে, পশুপ্রেমী সংগঠন ‘পিইটিএ’-র বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি লস অ্যাঞ্জলসে ছুটে গিয়েছিল‘লীলা’ খ্যাত অভিনেত্রী সানি লিওন। আর সেখানে গিয়ে এবার অবকাশ যাপনে আছেন তিনি। আর তার সাথে আছেন তারই ভাই। নিজের টুইটারে সানি তার ভাইয়ের সাথে একটি ছবি পোস্ট করে তাদের অবকাশ যাপনের কথা ভক্ত অনুরাগীদের জানালেন। বর্তমানে তিনি আরিজুনোয় আছেন বলেও টুইটে জানান।
উল্লেখ্য, ‘বিগ বস ৫’-এর মাধ্যমে বলিউডে প্রবেশ করেন সানি লিওন। এরপর জিসম-২ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রেও অভিষেক ঘটে তার। বেশকিছু ছবি বাণিজ্যিকভাবে সফল না হতে পারলেও ‘এক পেহলি লীলা’ বক্স অফিসে ভালো ব্যবসাই করেছে। পর্নো শিল্পের সাথে জড়িত থাকায় এখন পর্যন্ত বলিউডে তার বিপরীতে প্রথম সারির কোনো অভিনেতাকে না পেলেও শীঘ্রই নাকি সে খরাও ঘুচতে যাচ্ছে তার। এই সময়ের বলিউডের অন্যতম রোমান্টিক হিরো রনবীর কাপুরের বিপরীতে করতে পারেন অভিনয়! এছাড়াও সম্প্রতি সেন্সর বোর্ডে প্রায় ৬ মাস আটকে থাকার পর ছাড়পত্র পেয়েছে সানি অভিনীত ছবি মাস্তিজাদে।