ঢাকাSunday , 11 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিল্ম শেষ, উপস্থাপনা শুরু…

Link Copied!

nabilaবিনোদন ডেস্ক : ‘আয়নাবাজি’র কাজের ব্যস্ততায় নাবিলাকে উপস্থাপনায় দেখা যায়নি দীর্ঘদিন। প্রায় চার-পাঁচ পর উপস্থাপনায় নিয়মিত হচ্ছেন তিনি। এটিএন বাংলার সেলিব্রেটি টকশো, ‘নোভা প্রেজেন্টস স্টার মোমেন্টস’ উপস্থাপনা করছেন।
গতকাল অনুষ্ঠানটির শুটিং হয়েছে এটিএনবাংলার স্টুডিওতে। তার অতিথি ছিলেন জনপ্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান। এতে জাহিদ হাসানের ছোটবেলা, পারিবারিক জীবন, বর্তমানের ব্যস্ততা নিয়ে কথা বলেছেন নাবিলা। তিনি জানালেন, ‘কয়েক মাসের গ্যাপের পর উপস্থাপনায় ফিরলাম। প্রোগ্রামটা রেগুলার করবো। গেস্টদের তালিকায় জাহিদ হাসান ছাড়াও অপু বিশ্বাস, মোস্তফা সরয়ার ফারুকীসহ আরো অনেকেই আছেন। আপাতত আট পর্বে কাজ করছি।’
আগামীকাল থেকেই অনুষ্ঠানটির প্রচার শুরু হবে। এছাড়া জিটিভিতে প্রচার হচ্ছে নাবিলার ধারাবাহিক ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’। সদ্য শুটিং শেষ হওয়া আয়নাবাজির ডাবিংয়ে অংশ নেবেন আগামী মাস থেকে।