ঢাকাSunday , 11 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলের টিকিট স্বত্ত্ব মিউজিক সুপার স্টারের

Link Copied!

BPLস্পোর্টস ডেস্ক : বিপিএল মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি দর্শক আগ্রহ। গ্যালারিতে হুমড়ি খেয়ে পড়া দর্শকের ভিড়। সুতরাং, বিপিএল কর্তৃপক্ষকে দর্শক এবং গ্যালারির বিষয়টাও আলাদা গুরুত্ব দিয়ে ভাবতে হয়। এ নিয়ে আলাদা কমিটি কিংবা আলাদা কোম্পানিকেও হায়ার করতে হয়।
এবারও এ বিষয়টাতে কোন খুঁত রাখতে চায় না বিপিএল কর্তৃপক্ষ। এ জন্য বিপিএলের টিকিট স্বত্ত্ব দিয়ে দেওয়া হয়েছে একটি থার্ড পার্টি প্রতিষ্ঠানকে। শীর্ষস্থানীয় বাংলা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, বিপিএলের টিকিট স্বত্ত্ব দেওয়া হয়েছে মিউজিক সুপারস্টার নামে একটি প্রতিষ্ঠানকে।
বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে ২১ নভেম্বর। তার দু’দিন আগে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এখনও প্রায় দেড় মাস বাকি বিপিএল শুরু হতে। তার আগেই কর্মযজ্ঞ শুরু করে দিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে টিকিট স্বত্ত্ব বিক্রয় করা হলো মিউজিক সুপারস্টারের কাছে।
বিপিএলের প্রতিটি ম্যাচের আগেই স্টেডিয়ামস্থ নির্ধারিত কাউন্টারে পাওয়া যাবে টিকিট। তবে তা খুবই অল্প পরিমানে। দর্শকরা চাইলে আগেই অনলাইন কিংবা মোবাইলের মাধ্যমে টিকিট বুকিং দিতে পারবেন। এছাড়া নির্ধারিত ব্যাংকের মাধ্যমেও টিকিট বিক্রি করা হবে। তবে কোন প্রক্রিয়া টিকিট বিক্রি করা হবে, তা অচিরেই জানিয়ে দেবে বিপিএল কর্তৃপক্ষ।