ঢাকাSunday , 11 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বপ্ন বাঁচিয়ে রাখল নেদারল্যান্ডস

Link Copied!

netherlandস্পোর্টস ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপ কী তবে নেদারল্যান্ডসকে ছাড়াই অনুষ্ঠিত হবে! প্রশ্নের জবাব জানার জন্য ১৪ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে, ডাচদের যে ইউরো খেলা হচ্ছে না সেটা এক প্রকার নিশ্চিতই। তবুও কোথাও যেন একটি সুতোয় এখনও ঝুলছে ডাচদের ইউরো ভাগ্য। শেষ ম্যাচে চেক রিপাবলিককে হারাতে পারলে আর তুরস্ক যদি আইসল্যান্ডের কাছে হেরে যায়, তাহলেও হিসেব নিকেশে উঠে আসবে রবিন ফন পার্সিদের নাম।
তার আগে অবশ্য শনিবার রাতে সম্ভাবনাটা ধরে রেখেছে ডাচরা। কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়ে। এই জয়ের ফলে ইউরোর মূল পর্বে যাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বাঁচিয়ে রাখল নেদারল্যান্ডস। ডাচদের হয়ে গোল দুটো করেন জর্জিনিও ভিনালডাম ও ওয়েসলি স্নেইডার।
গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন ও রানার্স হয়ে মূলপর্বে ওঠার আশা আগেই শেষ হয়ে গেছে। এখন সবগুলো গ্রুপের তৃতীয় দলগুলোর মধ্যে সেরা হয়ে কিংবা প্লে-অফ খেলে মূলপর্বে যেতে হবে নেদারল্যান্ডসকে। প্লে-অফ খেলার যোগ্যতা অর্জনের জন্য এখন শেষ ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে ডাচদের।
এ ছাড়া ইউরোয় যাওয়ার জন্য আর কোনও রাস্তা খোলা নেই তাদের সমনে। শনিবার রাতে ম্যাচের ৩৩তম মিনিটে জর্জিনিও গোল করে এগিয়ে দেন নেদারল্যান্ডসকে। বিরতির সময় এক গোলে এগিয়ে ছিল ডাচরা। এরপর স্নেইডার গোল করে দলের পক্ষে ব্যবধান বাড়ান। নির্ধারিত সময়ের পরে ইসলামবেক কুয়াত ব্যবধান কমান কাজাখস্তানের পক্ষে।