ঢাকাSunday , 11 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাদে বিচ্ছিন্ন আত্মঘাতি হামলায় নিহত ৩৮

Link Copied!

hamlaআন্তর্জাতিক ডেস্ক : চাদে শনিবার পৃথক দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত এবং আরো ৫১ জন আহত হয়েছেন। আহতরা লেক চাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে চাদ কর্তৃপক্ষ এ হামলার জন্য নাইজেরিয়ার ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামকে সন্দেহ করছে।
হামলা সম্পর্কে সামরিক মুখপাত্র কর্নেল আজেম আগুনা বের্মান্ডোউ জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় লেক চাদ অঞ্চলের বাগা সোলা শহরের দুটি স্থানে তিনটি বোমা হামলা চালান হয়েছিল। শনিবার শহরের জনাকীর্ণ মাছবাজারে একদল নারীর নেতৃত্বে প্রথম আত্মঘাতী হামলার ঘটনাটি ঘটে। ওই হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। পরে বাজার সংলগ্ন এক শরণার্থী শিবিরে চালানো দ্বিতীয় হামলায় প্রাণ হারিয়েছেন আরো ২২ জন। দুই দল হামলাকারী যোগসাজসে এই হামলাগুলো চালিয়েছিল বলে ধারণা করছে চাদ কর্তৃপক্ষ।
বাগা সোলার ওই শিবিরটিতে হাজার হাজার নাইজেরীয় শরণার্থী অবস্থান করছে। বোকো হারামের হামলা থেকে বাঁচতে গত কয়েক মাস আগে নাইজেরিয়া থেকে পালিয় তারা চাদের সীমান্তবর্তী ওই শহরটিতে এসে আশ্রয় নেয়।
প্রসঙ্গত, নাইজেরিয়ার ওই ইসলামি জঙ্গি গোষ্ঠীটিকে মোকাবেলা করতে চাদের নেতৃত্বে একটি নতুন আঞ্চলিক বাহিনী গঠনের প্রস্তাবে সম্মত হয়েছে প্রতিবেশী দেশগুলো। বেনিন, ক্যামেরুন, চাদ এবং নাইজেরিয়া মিলে ৮ হাজার ৭শ  সদস্যের একটি শক্তিশালী বাহিনীও গঠন করেছে। কিন্তু প্রয়োজনীয় তহবিল না থাকায় এখনও বোকো হারামের বিরুদ্ধে এখনও অভিযান শুরু করতে পারেনি ওই বাহিনী।