ঢাকাSunday , 11 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন

Link Copied!

abmআন্তর্জাতিক ডেস্ক : ইরান রোববার একটি নতুন মডেলের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। সরকারি বার্তা সংস্থা ইরানা’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে ইরানের প্রতিরক্ষামন্ত্রী হোসেইন দেহকান বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন,‘রিমোর্ট চালিত ‘ইমাদ’ নামের এই নতুন ক্ষেপণাস্ত্রটি একটি উচ্চ পর্যায়ের  লক্ষ্যমাত্রায় আঘাত হেনে সেটিকে সম্পূর্ণরূপে  ধ্বংস করতে সক্ষম।’ ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অ্যারোস্পেস ইন্ডাট্রিস’এর বিজ্ঞানীরা এটি তৈরি করেছেন।
ওই ক্ষেপণাস্ত্রের গুণকীর্তন বর্ণনা করতে গিয়ে দেহকান আরো বলেন, লক্ষ্যবস্তুতে আঘাত হানার পূর্ব মুহূর্ত পর্যন্ত এটিকে  নিয়ন্ত্রণ ও পরিচালনা করা সম্ভব। তিনি আরো জানান, পুরোপুরি নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার মধ্য দিয়ে কৌশলগত প্রযুক্তির ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল ইরান। তাদের সশস্ত্র বাহিনীর জন্য অদূর ভবিষ্যতে এ ক্ষেপণাস্ত্রের ব্যাপক উৎপাদন শুরু হবে বলেও ঘোষণা দেয়া হয়েছে।