ঢাকাSunday , 11 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি মা ও শিশু নিহত

Link Copied!

Israil armyআন্তর্জাতিক ডেস্ক : গাজায় শনিবার রাতে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তসত্ত্বা মা এবং তার তিন বছরের এক মেয়ে নিহত হয়েছেন।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শনিবার মধ্যরাতে হামাসের দুটি অস্ত্র তৈরির স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় নিহত হয়েছেন ৩০ বছর বয়সী এক মা এবং তার তিন বছরের কন্যা শাহাদ। নিহত নারীর নাম নুর হাসান এবং তিনি পাঁচ মাসের গর্ভবতী ছিলেন। তারা হামাসের স্থাপনা সংলগ্ন একটি বাড়িতে বসবাস করতেন। ওই হামলায় এক ফিলিস্তিনি পুরুষ এবং পাঁচ বছরের এক শিশুসহ আরো তিনজন আহত হয়েছেন।
এর আগে শনিবার দিনে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে আরো দুই ফিলিস্তিনি কিশোর প্রাণ হারিয়েছিল। নিহতরা হচ্ছে ১৩ বছরের মারওয়ান বারবাখ এবং ১৫ বছরের ওমর ওথমান। তারা গাজা উপত্যকার খান ইউনুস এলাকার বাসিন্দা ছিল।
এছাড়া শুক্রবার থেকে গত ৪৮ ঘণ্টায় গাজা সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিলেন আরো ছয় ফিলিস্তিনি। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শনিবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে চলা সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২৩ ফিলিস্তিনি।
সম্প্রতি ফিলিস্তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুকে প্রচারিত এক পোস্টে জানানো হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত ২০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে নয়জন গাজায় এবং পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে মারা গেছেন আরো ১১ জন। তবে নুর হাসান ও তার মেয়েকে নিয়ে গত ১০ দিনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২২য়ে গিয়ে দাঁড়ালো।