ঢাকাSaturday , 10 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যেমন হবে শাকিব-জয়ার প্রেম কাহিনি টু

Link Copied!

sakib-joyaবিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী শাকিব খান ও জয়া আহসান। ইতোমধ্যে দর্শক তাদের নানা রূপেই দেখেছেন। তারা জুটিবদ্ধ হয়ে অভিনয়ও করেছেন সাফিউদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি শিরোনামের সিনেমায়। দর্শক মহলেও রয়েছে তাদের গ্রহণযোগ্যতা।
সম্প্রতি নির্মাতা সাফি উদ্দিন সাফি এ সিনেমার সিক্যুয়াল হিসেবে নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু। ৮ অক্টোবর প্রকাশিত হয়েছে এ সিনেমার ফার্স্ট লুক। ১ মিনিট ৫৯ সেকেন্ডের এ টিজারেন প্রথমে দেখা যায়- ক্রিকেটার শাকিব খান গ্যালারি থেকে লাফিয়ে মাঠে নামছেন। মাঠে নেমেই আরেকজন ক্রিকেটারের হাত থেকে ব্যাট নিয়ে একজনকে মারছেন। মুহূর্তেই শাকিবের দারুণ গ্ল্যামার মাখা চেহারায় ফুটে উঠে ক্ষোভের ছায়া। তারপরেই দেখা যায় এক টক শোতে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে।
এর পরের দৃশ্যে দেখা মিলে গ্ল্যামার কন্যা জয়ার। একে এক পর্দায় আসে শাকিব-জয়ার রোমান্সকর দৃশ্য। যা প্রেমিক হৃদয় সত্যি নাড়া দিয়ে যায়। সব মিলিয়ে এ সিনেমায় শাকিব-জয়াকে ভিন্ন লুকে দেখতে পাবেন দর্শক।
শাকিব-জয়া ছাড়াও এই টিজারে দেখা মিলেছে মৌসুমী হামিদ ও ইমনের।
এই সিনেমাটিতে পাঁচটি গান থাকছে। সবগুলো গান লিখেছেন কবির বকুল। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন ও কৌশিক হোসেন তাপস। গানে কণ্ঠ দিয়েছেন চন্দন সিনহা, কনা, তাসিফ, আসিফ আকবর, খেয়া ও সাব্বির।
প্রথম পর্বের মতো এ পর্বেরও চিত্রনাট্যও লিখেছেন রুম্মান রশীদ খান। ফ্রেন্ডস ইন্টারন্যাশনালের প্রযোজনায় নির্মিত ছবিটি এ ঈদুল আজহায় মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি। তবে খুব শিগগিরি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ সিনেমার প্রথম সিক্যুয়াল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি মুক্তি পায় ২০১৩ সালের ঈদুল আজহায়।