ঢাকাSaturday , 10 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দার্জিলিং যাচ্ছেন অপু

Link Copied!

OPUবিনোদন ডেস্ক : দার্জিলিং যাচ্ছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তবে কোনো সিনেমার শুটিংয়ে না আসন্ন পূজার ছুটি কাটাতে সেখানে যাবেন বলে জানা গেছে।
টানা কয়েক বছর ধরে এ পরিকল্পনা করলেও শুটিংয়ের কারণে এতদিন তা সফল হয়নি। এবার তা সফল হতে চলেছে। ইতোমধ্যে সবার সঙ্গে আলাপ করে সব কিছু গুছিয়েও নিয়েছেন। শুটিং শিডিউলও নতুন করে সাজিয়েছেন এ অভিনেত্রী।
দার্জিলিংয়ের উদ্দেশ্যে ১৯ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন অপু। আর সেখানে মামার বাড়িতে থাকবেন। আর তাদের সঙ্গে পূজার আনন্দ ভাগ করে নিবেন তিনি।
৬ অক্টোবর থেকে রাজা ৪২০ সিনেমার শুটিং ও ডাবিং করছেন অপু বিশ্বাস। ১১ই অক্টোবর থেকে রাজনীতি সিনেমার শুটিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে তার।
ঈদুল আজহায় মুক্তি পেয়েছে রাজাবাবু- দ্যা পাওয়ার সিনেমাটি। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান। দর্শকদের কাছ থেকে সিনেমাটি বেশ প্রশংসাও কুড়িয়েছে।