বিনোদন ডেস্ক : কান, ভেনিস ও পার্ক সিটির মতো জৌলুসময় না হলেও দক্ষিণ আমেরিকার আলোচিত চলচ্চিত্র উৎসবগুলোর একটি ‘দ্যা বোগতা ফিল্ম ফেস্টিভাল’। প্রতিবছর অক্টোবরে কলম্বিয়ার বোগতা শহরে বসে সিনেমার বিশ্বআসর। এবার ৩২তম আসরে প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে রুবাইয়াত হোসেনের আলোচিত চলচ্চিত্র ‘আন্ডারকনট্রাকশন’। উৎসব শুরু হবে ২০ অক্টোবর। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত।
বিদেশ ঘুরে আগামী বছল ১৪ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হবে। উৎসব শেষ হওয়ার পর ২২ জানুয়ারি ঢাকার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছের নির্মাতা।
এর আগে ‘মেহেরজান’ ছবি নির্মাণ করে আলোচনায় আসেন রুবাইয়াত হোসেন। ‘আন্ডার কনস্ট্রাকশন’ তাঁর পরিচালনার দ্বিতীয় ছবি। ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে রয়া চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী শাহানা গোস্বামী। আর বলিউডের অভিনেতা রাহুল বোসকে দেখা যাবে নাট্যদলের তত্ত্বাবধায়ক চরিত্রে। এবারই প্রথম বাংলাদেশি ছবিতে কাজ করলেন তাঁরা। ছবিতে শাহানার স্বামীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনয়শিল্পী শাহাদাত। অন্য অভিনয়শিল্পীরা হলেন মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, টোকাই নাট্যদলের রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।

