ঢাকাSaturday , 10 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ব্ল্যাক’ শেষ, আসছে ‘রক’

Link Copied!

sohom-mimবিনোদন ডেস্ক : ছোটপর্দার মিম এখন বড়পর্দায় পুরোদস্তুর ব্যস্ত সময় পার করছেন। সিডিউল ধরে ধরে একটার পর একটা কাজ করছেন। গতকাল বাংলাদেশ-ভারত যৌথ সিনেমা, ‘ব্ল্যাক’-এর শুটিং শেষ করলেন। কলকাতার রাজা চন্দ্র ও বাংলাদেশের কিবরিয়া লিপুর পরিচালনায় ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সোহম। কলকাতার বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছিল। থাইল্যান্ডে অল্প কিছু অংশের কাজ বাকি ছিল। সপ্তাহ খানেক আগে মিম স্বপরিবারে থ্যাইল্যান্ডে পাড়ি জমান। শুটিং শেষে বাবা-মা ও ছোট বোনের সঙ্গে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেন। তিন দুয়েকের মধ্যেই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। দফায় দফায় সিনেমাটির নাম পরিবর্তিত হয়। প্রথমে ‘বুলেট’ তারপর ‘রকেট’ রাখা হয়।
ব্ল্যাক ছাড়াও ‘রক’ নামে আরেকটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। পাশাপাশি ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘সুইট হার্ট’ এবং তানিয়া আহমেদের ‘গুডমর্নিং লন্ডন’ ছবি দুটো মুক্তির অপেক্ষায় রয়েছে।