ঢাকাSaturday , 10 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্লপের পথে ঐশ্বরিয়া!

Link Copied!

jojbaবিনোদন ডেস্ক : প্রচার প্রচারণা মিলিয়ে এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়ার রাই বচ্চনের বড় পর্দায় ফেরাটা ছিল এই সময়ের আলোচিত বিনোদনের আলোচিত ঘটনাগুলোর একটি! সেই সাথে বক্স অফিসেও ‘হিট’ করবেন বলে প্রত্যাশা করেছিলেন সবাই। কিন্তু মুক্তির প্রথম দিনে তেমন সাফল্য দেখাতে পারেননি ঐশ্বরিয়া! তাহলে কি ফ্লপের দিকে যাচ্ছে তার অভিনীত ছবি ‘জজবা’।
জানা গেছে,  অভিনয়, নাচ, রূপ আর সৌন্দর্যের স্পর্শে তুমুল দাপট নিয়ে গোটা দুই যুগ পাড় করেছেন ঐশ্বরিয়া রাই। বিয়ের পর থেকে দীর্ঘদিন ছিলেন বড় পর্দার বাইরে। দীর্ঘ পাঁচ বছর বিরতি শেষে ফিরলেন ভারতীয় সিনেমার এই সম্রাজ্ঞী। ৯ অক্টোবর ভারতসহ বিশ্বের বেশকিছু দেশে মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘জজবা’। কিন্তু বড় পর্দায় তার ফেরা যতটা প্রত্যাশা তৈরি করেছিল তার অর্ধেকও পূরণ হয়নি ‘জজবা’ দিয়ে। মুক্তির প্রথম দিনে যেখানে নতুন অভিনেতা সুরজ ও অভিনেত্রী আথিয়ার ছবি আয় করে পাঁচ কোটি রুপিরও বেশী, সেখানে জৌলুসময় অভিনেত্রী ঐশ্বরিয়ার ছবি আয় করেছে মাত্র ৩.৭৫ কোটি রুপি!
৩০ কোটি রুপি খরচে বানানো সঞ্জয় গুপ্তের ছবি ‘জজবা’ অন্তত ভারতের ১২০০ সিনেমা হলে মুক্তি পায়। মুক্তির প্রথম দিনে আশানুরূপ ব্যবসা করতে পারেনি ছবিটি। অনেক সিনেমা বিশ্লেষক ইতিমধ্যে ‘জজবা’-কে ফ্লপ হওয়ার আশঙ্কাও ব্যক্ত করেছেন। যদিও সিনেমা ট্রেড বলছে, হয়তো সপ্তাহান্তে পূজোর সময় দর্শক ‘জজবা’ দেখতে সিনেমা হলে আসতে পারেন।
উল্লেখ্য, বিয়ের পর প্রথমবার রুপালি পর্দায় মুক্তি পেল এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের ‘জজবা’। ঐশ্বরিয়া ছাড়াও ‘জাজবা’-তে অভিনয় করেছেন ইরফান খান, শাবানা আজমি ও জ্যাকিশ্রফ।