ঢাকাSaturday , 10 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টি-২০ বিশ্বকাপের পর অবসরে হেরাথ!

Link Copied!

herathস্পোর্টস ডেস্ক : কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরনের প্রস্থানের পর থেকেই শ্রীলংকা দলের স্পিন বিভাগকে সামলে আসছেন রঙ্গনা হেরাথ। বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা হেরাথের বয়স এখন ৩৮। আর কতদিন ক্রিকেট চালিয়ে যাবেন এ নিয়ে আপাতত তিনি বলছেন, ২০১৬ এর মার্চে ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপ খেলার পরই নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানাবেন।
হাঁটুর চোটের কারণে প্রতিনিয়ত হেরাথকে ফিট থাকতে সংগ্রাম করতে হচ্ছে, ‘এখন আমার যা বয়স তাতে ১০-১৫ বছর আগের মতো পারফর্ম করা সম্ভব নয়। ফিটনেস ঠিক রাখতে চোটের সঙ্গে লড়তে হচ্ছে। আমি আমার বোলিং এবং ফিটনেসের ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারি না। টেস্ট ক্যারিয়ার দীর্ঘ করতে ওয়ানডে কমিয়ে দিতে চাচ্ছি।’
তবে এখনই অবসরের ভাবনা মনে স্থির করতে চান না হেরাথ। তার মতে, এটা করলে তিনি দলকে শতভাগ দিতে পারবেন না।
হেরাথ বলেন, ‘আমি যদি এখনই আমার ক্যারিয়ার শেষ করার লক্ষ্য স্থির করে ফেলি তাহলে দলকে সর্বোচ্চটা দিতে পারবো না। সব সময়ই আমি দলকে শতভাগ উজার করে দিতে চাই। আমাকে ক্যারিয়ারের ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে। আগামী বছর ভারতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের পরই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলবো। আমরা বর্তমান চ্যাম্পিয়ন। এই দলটির শিরোপা ধরে রাখার দারুণ সুযোগ রয়েছে। যদিও দলটিতে অভিজ্ঞতার ঘাটতি আছে।’
দুই টেস্টের সিরিজ খেলতে জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ এখন শ্রীলংকায়। গলেতে ১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। এই সিরিজই হেরাথকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। কারণ পুরনো ব্যথা আবার মাথা চাড়া দিয়ে উঠছে। চার বছর আগে দুই হাঁটুতেই অস্ত্রোপচার করাতে হয়েছিল হেরাথকে। মাঝের সময়গুলো ভালো কাটলেও সেই পুরনো ব্যথা আবার ফিরে আসতে শুরু করেছে।
তবে ৬৩ টেস্টে ২৭৮ উইকেট নেওয়া হেরাথের আত্মবিশ্বাস আছে ক্যারিবিয়ানদের বিপক্ষেও ভালো করার, ‘আমার বিশ্বাস আমি অতীতে যেরকম করেছি সেরকমই করতে পারবো। যদি আমি ভালো বল করতে পারি আমাদের সিরিজ জেতারও দারুন সুযোগ রয়েছে।’