ঢাকাSaturday , 10 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধোনির দলে থাকা নিয়ে প্রশ্ন আগারকারের

Link Copied!

dhoniস্পোর্টস ডেস্ক : সাবেক ভারতীয় পেসার অজিত আগারকার ভারতীয় ক্রিকেট দলে মহেন্দ্র সিং ধোনির ভূমিকা নিয়ে নির্বাচকদের সূক্ষ্ম বিশ্লেষণের পরামর্শ দিয়েছেন। ইএসপিএসক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একজন খেলোয়াড় হিসেবে ধোনিকে মূল্যায়ন করার পরামর্শ দিয়েছেন, অধিনায়ক হিসেবে নয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টি-২০ সিরিজ ২-০ ব্যবধানে হারার আগে বাংলাদেশের মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে পরাজিত হয় মহেন্দ্র সিং ধোনির দল। আগের মতো দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না ‘মিস্টার কুল’। যে কারণে সমালোচনার মুখে পড়ছেন তিনি।
অজিত আগারকার মূলত ধোনির ব্যক্তিগত ফর্ম নিয়ে চিন্তিত, ‘সে (ধোনি) ভারতের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। তবে আপনি কখনোই চাইবেন না সে দলের জন্য বোঝা হয়ে যাক। তার সাম্প্রতিক যেই ফর্ম তাতে অবশ্যই উন্নতি ঘটাতে হবে।’
শুধু অধিনায়ক নয়, খেলোয়াড় হিসেবে দলে ধোনির ভূমিকা কী তা দেখতে বলে বলে জানান এই সাবেক ভারতীয় পেসার, ‘শুধু অধিনায়ক হিসেবে নয়, খেলোয়াড় হিসেবে ধোনি দলের জন্য কী ভূমিকা রাখছেন তা নির্বাচকদের দেখতে হবে। সে এখন যেরকম পারফর্ম করছে তাকে এর চেয়ে ভালো পারফর্ম করতে হবে। বছরের পর বছর ভালো করেছে বলে এখন ব্যর্থ হলে ঠিক আছে তা হতে পারে না।’
সাম্প্রতিক সময়ে একদিনের ক্রিকেট ধোনির চার নম্বরে ব্যাটিং করারও সমালোচনা করেন অজিত আগারকার, ‘ধোনির চার নম্বরে ব্যাট করার সিদ্ধান্ত আমার কাছে সঠিক মনে হয় না। একটি বিশ্বকাপের পর এখন আরেকটি বিশ্বকাপের জন্য দলকে তৈরি করা হচ্ছে। চার বছর অনেক লম্বা সময়। ধোনি ক্যারিয়ারের শেষের দিকে। তিন চার নম্বরে ব্যাট করার জন্য কেউ না থাকলে একটা কথা ছিল। কিন্তু আজিঙ্কা রাহানে আছে, যে কিনা টেস্টে দলের সেরা খেলোয়াড়দের একজন। আমার মনে হয় না চারের নিচে তার ব্যাট করা উচিৎ।’
ধোনি যে আগের মতো নেই তা জানিয়ে আগারকার বলেছেন,‘ প্রথম বল থেকে বিপজ্জনক হওয়ার ক্ষমতা হারিয়েছে ধোনি। সে অবশ্যই ওই সময় পেছনে ফেলে এসেছে। কিন্তু সে বাংলাদেশ সফরে উপরের দিকে ব্যাট করেছে এবং সিরিজও হেরেছে।’
বাংলাদেরশ কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজ ২-০ তে হেরে যায় মহেন্দ্র সিং ধোনির দল। বোঝাই যাচ্ছে সময়্টা ভালো যাচ্ছে না ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়কের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ভারতের ওয়ানডে ও টি-২০ অধিনায়কের ভবিষ্যত নিয়ে নির্বাচকদের বড় সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন দেশটির সাবেক পেসার অজিত আগারকার।
তিনি বলেন, ‘ফলাফলের দিকে তাকান, ভারত এমনিতেই ওয়ানডেতে ভালো দল। কিন্তু আপনি বিশ্বকাপের সেমি-ফাইনালে হারার পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজও হেরেছেন এবং দুটিতেই ধোনি অধিনায়ক ছিল। আর এখন আপনি (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) টি-২০ সিরিজ হেরেছেন। হ্যা, টি-২০ তে এক মুহূর্তেই ম্যাচের ফলাফল পাল্টে যেতে পারে, তাই আপনি কাউকে টি-২০ দিয়ে পরিমাপ করতে পারেন না। কিন্তু ধোনির জন্য এটি বড় সিরিজ।’
এরপর ধোনিকে বাদ দিয়ে কোহলিকে টেস্টের মতো ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক করার প্রতি পরোক্ষ মতামত দেন আগারকার, ‘আমার মনে হয় ভারতীয় ক্রিকেট কোথায় দাঁড়িয়ে আছে সেটির প্রতি নির্বাচকদের দৃষ্টি দেয়া উচিত। বিরাট কোহলির নেতৃত্বে ভারত টেস্টে দারুণ করছে। সুতরাং, আমি মনে করি, এই সিরিজ শেষে নির্বাচকদের নতুন করে সিদ্ধান্ত নেয়া উচিত।’