ঢাকাSaturday , 10 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কে মিছিলে বোমা, নিহত ২০

Link Copied!

turkiআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারায় শনিবার এক শান্তি মিছিলে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। তুর্কি বার্তা সংস্থা ‘দোগান’য়ের বরাত দিয়ে বিবিসি বলছে, বিস্ফোরণে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছে। তবে নিহতের সংখ্যা সাত বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা।
তাৎক্ষণিকভাবে ওই বিস্ফোরণের কারণ জানা যায়নি।
শনিবার আঙ্কারার এক রেলজংশনের কাছে এক শান্তিপূর্ণ মিছিলের প্রস্তুতি চলাকালে বোমা দুটি বিস্ফোরিত হয়। তুরস্কে আসন্ন নির্বাচনের আগে কুর্দিপন্থি রাজনৈতিক দল এইচডিপি ‘শান্তি ও গণতন্ত্রের’ জন্য ওই মিছিলের ডাক দিয়েছিল। স্থানীয় সময় বেলা ১২টার দিকে মিছিলটি শুরু হওয়ার কথা ছিল। এর আগেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ইতিমধ্যে দেশটির সামাজিক মাধ্যমগুলোতে  নিহতদের ছিন্নভিন্ন মৃতদেহের ছবি ছড়িয়ে পড়েছে।
এর আগে গত জুলাই মাসেও এইচডিটি’র আরো একটি মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছিল।