সাভার প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিনেটের মেয়াদ উত্তীর্ণ ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন আগামীকাল রোববার ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
এবারের এ সিনেট নির্বাচনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ আওয়ামী শিক্ষক ফোরাম নামে দুটি প্যানেল অংশগ্রহণ করছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ জুন সিনেটের ৩৩ জন শিক্ষক প্রতিনিধি এবং ২০১৪ সালের পহেলা অক্টোবর একাডেমিক কাউন্সিলের ৬ জন শিক্ষক প্রতিনিধি এবং ডিনদের মেয়াদ শেষ হয়।

