তথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের অন্যতম মোবাইল অপারেটর রবি’র ফেসবুক ফ্যান পেজে ভক্তদের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। রবি বেশ কয়েক বছর ধরে অনলাইনে কোম্পানিকে উপস্থাপন করে চলেছে। ক্রমবর্ধমান অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজারদের অংশগ্রহণে রবিফ্যানজ পেজটি একটি শক্তিশালী ‘ডিজিটাল উইনডো’তে পরিণত হয়েছে। যার মাধ্যমে নিয়মিত ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাচ্ছে রবি।
এ উপলক্ষ্যে ফেসবুক পেজের সকল ফ্যানকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে রবি।
৫০ লাখ ফ্যানের মাইলফলক ছোঁয়া উপলক্ষ্যে রবি তার ফ্যানদের জন্য পাঁচটি আকর্ষণীয় অফার চালু করেছে। ফ্যান হতে বা ডিজিটাল স্পেসে রবিকে ফলো করার জন্য যে কেউ www.facebook.com/RobiFanz সাইটটি ভিজিট করতে পারেন।
২০১১ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে ইতোমধ্যে বেশ কয়েকটি সম্মাননা অর্জন করেছে রবি’র ফেসবুক পেজটি। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষক সোশ্যাল বেকার’স ডটকম রবি’র ফেসবুক পেজটিকে বিশ্বের নম্বর ওয়ান সোশ্যালি ডিভোটেড টেলিকম ব্র্যান্ড ২০১৪ হিসাবে স্বীকৃতি দিয়েছে।
ব্র্যান্ড পেজগুলোর মধ্যে ফ্যান বৃদ্ধির সংখ্যা অনুযায়ী দেশের অন্যতম ফেসবুক পেজ হচ্ছে ‘রবিফ্যানজ’। গত নয় মাসে পেজটিতে ২ দশমিক ৬ মিলিয়ন ফ্যান যোগ হয়েছে। রবি ফেসবুক পেজের বেশির ভাগ ফ্যানই তরুণ। রবিফ্যানজ পেজটি ইন্টারনেট-বান্ধব তরুণ গ্রাহকদের কাছে কোম্পানির খবরাখবর পৌঁছে দিতে অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে।
নির্দিষ্ট কয়েকটি উপলক্ষ্যে রবি সোশ্যাল মিডিয়াতে এমন কিছু আয়োজন করে যা ফ্যানদের আপন শক্তিতে জ্বলে উঠার প্রেরণা জোগায়। মেধাবীদের এগিয়ে নেয়ার জন্য গৃহীত নানা পদক্ষেপ যেমন, রবি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, রবি সিঙ্গার হান্ট কম্পিটিশন ও রবি ফটো স্কুল কম্পিটিশন ফ্যানদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

