ঢাকাFriday , 9 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করেছেন ব্ল্যাটার

Link Copied!

blatterস্পোর্টস ডেস্ক : সুইস এটর্নি জেনারেলের দুর্নীতির তদন্ত শুরু করার পর তিন মাসের (৯০ দিন) জন্য নিষিদ্ধ ঘোষিত হয়েছেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার। তবে বসে নেই এই জাঁদরেল ফুটবল প্রশাসকও। ফিফার এথিক্স কমিটি কর্তৃক নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করেছেন তিনি। ব্ল্যাটারের উপদেষ্টা নিশ্চিত করেছেন এ তথ্য।
গত বুধবারই ফিফার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা থেকে ব্ল্যাটারকে নিষিদ্ধ করে এথিক্স কমিটি। পরের দিন একইভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকেও। তবে, দ্রুতই এই নিষেধাজ্ঞার বিপক্ষে আপলি করে বসলেন ব্ল্যাটার।
ব্ল্যাটারের উপদেষ্টা এবং বন্ধু ক্লজ স্টোয়েকার এপি স্পোর্টসকে বলেন, ‘ফিফার আপিল বিভাগে আপিল করেছেন ব্ল্যাটার। তিনি নিজের অবস্থানের ওপর অটল রয়েছেন এবং বিশ্বাস করেন, খুব দ্রুতই নির্দোষ প্রমানিত হয়ে নিজের পদ ফিরে পাবেন।’
মিশেল প্লাতিনিও ঘোষণা করেছেন, তিনিও এই নিষেধাজ্ঞার ব্পিক্ষে আপিল করবেন। বিশেষ করে প্লাতিনির জন্য এই নিষেধাজ্ঞা খুবই খারাপ একটা সময়ে এসেছে, যখন তিনি আগামী ফিফা নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছিলেন।
এদিকে উয়েফাও বসে নেই। যে সংকট তৈরী হয়েছে ফিফা এবং উয়েফায়, এই সংকট নিয়ে আলোচনা করা জন্য আগামী বৃহস্পতিবার নিওনে বৈঠকে বসছে উয়েফার ৫৪টি সদস্য রাষ্ট্র। একই সময়ে আশা করা হচ্ছে জুরিখে ফিফার সদর দপ্তরেও কার্যনির্বাহী কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।