ঢাকাFriday , 9 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহজাবিন-নিশোর ‘আফটার ম্যারেজ’

Link Copied!

mehazabein-nishoবিনোদন ডেস্ক : ‘ব্রেকআপ ব্রেকডাউন’ নাটকে বেশ সাড়া পেয়েছিলেন নির্মাতা রূপক বিন রউফ। দর্শকদের কথা মাথায় রেখে এবার নাটকটির সিক্যুয়েল তৈরীতে হাত দিয়েছেন তিনি। ‘আফটার ম্যারেজ’। মূলত দাম্পত্য জীবনের চড়াই-উতড়াই, টানাপোড়েনের গল্পেই নাটকটি নির্মিত হয়েছে। গল্প ভাবনা ও পরিচালনা করছেন রূপক বিন রউফ। স্ক্রিপ্ট লিখেছেন অঞ্জন সরকার জিমি। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর উত্তরার ক্ষণিকালয়, দিয়াবাড়িসহ আউটডোরে শুটিং শেষ হয়েছে। শিগগিরই নাটকটি একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে।
নাটকের প্রধান দুই চরিত্র রোহান ও ওয়ারিসা। রোহান একটি অ্যাড ফার্মের ক্রিয়েটিভ ডিরেক্টর। ব্যক্তিগত জীবনে খানিকটা মনভুলো টাইপের। অনেকটা ভ্যাগাবন্ড। স্বামী-স্ত্রীর মধ্যে হরদমই ঝগড়া লেগে থাকে। ঝগড়ার ছুঁতো গুলোও ছোট ছোট। যেমন দ্বিতীয় বিবাহ বার্ষিকীর সময় রোহান বাজার থেকে কেক আনে। কেকের গায়ে লেখা ‘থার্ড অ্যানিভার্সারি’। এটা নিয়েই ঝগড়া বাধে। রোহানের উপর বিরক্ত হয়ে ওয়ারিসা প্ল্যান করে বাড়ি ছেড়ে চলে যাবে । ঠিক যাওয়ার মুহুর্তেই দরজার কলিংবেলটা বেজে উঠে। দরজা খুলে দেখেন তার মা। মার চোখে মুখে রাজ্যের বিরক্তি, ‘তোর বাবার সঙ্গে আর সংসার করবো না।’ কিছুপর ওয়ারিসার বাসায় তার বাবাও হাজির। নানা ঘটনায় জানা গেল, ওয়ারিসার বাবা-মার মধ্যে প্রায়ও ঝগড়া হলেও দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসেন। রোহান-ওয়ারিসাদের বেলায়ও তাই। তবে নাটকের শেষটা দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে।
নাটকে ওয়ারিসা ও রোহানের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী ও আরফান নিশো। ওয়ারিসার বাবা-মার চরিত্রে আছেন কায়েস চৌধুরী, শেলি আহসান।
নাটকটি নিয়ে পরিচালক জানালেন, ‘ব্যক্তিভাবে মনে করছি। ‘আফটার ম্যারেজ’র সিনেমোটোগ্রাফি, লাইটিং, লুকস টপস সবমিলিয়ে ম্যাচিউরড একটা কাজ হয়েছে। দর্শকদের ভালো লাগবে। সবাই খুব আন্তরিকভাবে কাজটা করেছে। বিশেষ করে মেহজাবিন এই নাটকের জন্য নিজেই দশটার মতো শাড়ির ডিজাইন করেছে।’