ঢাকাFriday , 9 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মধ্যরাতে সিদ্ধার্থের বাড়িতে আলিয়া

Link Copied!

aliaবিনোদন ডেস্ক : জনপ্রিয় নির্মাতা ও প্রযোজক করন যোহরের ছবি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ প্রথমবার একসঙ্গে জুটিবদ্ধ হয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট। এরপর থেকেই শোনা যাচ্ছিল দু’জনের মধ্যে সম্পর্কের কথা। কিন্তু কখনোই কেউ মুখ খুলে স্বীকার করেননি। এবার সত্যি সত্যি হাতেনাতে ধরা পড়লেন সিদ্ধার্থ ও আলিয়া!
নিত্য মেহরার ছবি ‘বার বার দেখা’র শ্যুটিং শেষে নিজ বাড়িতে ফিরলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। আর তাকে চমকে দিতে মধ্যরাতে সিদ্ধার্থের বাড়ি গিয়ে হাজির ‘হাইওয়ে’ খ্যাত অভিনেত্রী আলিয়া ভাট! ভেবেছিলেন যে মধ্যরাতে গেলে হয়তো কেউ দেখবে না! কিন্তু ‘যেখানেই বাঘের ভয়, সেখানেই রাত হয়’-প্রবাদটিযে মোটেও মিথ্যে নয় তাই যেন প্রমান হল সিদ্ধার্থ-আলিয়ার ক্ষেত্রে। ফলত সিদ্ধার্থ-আলিয়াকে পড়তে হল ফটোসাংবাদিকদের খপ্পড়ে! এমনকি মুহুর্তেই ভারতীয় মিডিয়ায় ছড়িয়েও গেল মধ্যরাতে আলিয়া-সিদ্ধার্থ যুগলের ছবিগুলো।
অনেকেই প্রশ্ন রেখে বলছেন, মধ্যরাতে একসঙ্গে একান্তে সাক্ষাতের পরে সিদ্ধার্থ-আলিয়া এখন কি বলবেন? এখনো কি আলিয়া জোর গলায় বলবেন সিদ্ধার্থের সাথে তার ডেট চলছে না!
উল্লেখ্য, বর্তমানে ‘শানদার’ ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত আছেন আলিয়া ভাট। মুক্তির প্রতীক্ষায় থাকা ছবি ‘শান্দার’ আসছে অক্টোবরের ২২ তারিখে মুক্তির কথা রয়েছে। আলিয়া ছাড়াও ছবিতে আছেন শহীদ কাপুর, পঙ্কজ কাপুর।