ঢাকাFriday , 9 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোনো ক্ষেপণাস্ত্রই ইরানে আঘাত করেনি

Link Copied!

armsআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়াকে লক্ষ্য করে রাশিয়া যে চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তা সিরিয়ায় নয় বরং আঘাত হেনেছে ইরানে। এ খবর প্রচারিত হওয়ার পর মস্কোর প্রতিরক্ষা দপ্তর সাফ জানিয়ে দিয়েছে এ তথ্য সঠিক নয়। ইরানে কোনো ক্ষেপণাস্ত্রই আঘাত হানে নি বলে দাবী করেছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রচারিত খবরে দাবি করা হয়েছে যে, সিরিয়ার তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’এর অবস্থান লক্ষ্য করে কাস্পিয়ান সাগর থেকে রুশ নৌবহর যে সব ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার চারটি ইরানে পড়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনশেনকোভ এক বিবৃতিতে এ খবর নাকচ করে দিয়ে জানিয়েছেন, অভিযান চালানোর আগে এবং পরে মস্কো তার লক্ষ্যবস্তু ঠিক করে নিয়েছিল। তাই লক্ষ্যবস্তু ভুল হওয়ার কোন উপায় নেই। এ ছাড়া রুশ নৌবহর থেকে যে সব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল তাৎক্ষণিক ভাবে সেগুলো সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, নাম প্রকাশে অনিচ্ছুক কোনো সূত্রের বরাত দিয়ে সিএনএনের মতো খবর প্রচার করে না রাশিয়া। বরং রুশ নৌবহর ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি প্রদর্শন করেছে। এ বিষয়ে তিনি জানান, পেন্টাগন এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের কর্মকর্তাদের জন্য যতই অপ্রত্যাশিত এবং অপ্রীতিকর হোক না কেন আইএসের ঘাঁটিতেই আঘাত করেছে রুশ ক্ষেপণাস্ত্র। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।