ঢাকাFriday , 9 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে আবারও সোয়াইন ফ্লু

Link Copied!

marchআন্তর্জাতিক ডেস্ক : ভারতের হায়দ্রাবাদ শহরে আবারও সোয়ান ফ্লুর প্রাদুর্ভাব ঘটেছে। শহরটিতে এই রোগ আবারও মহামারি আকারে ফিরে এসেছে। গত এক সপ্তাহে প্রতিদিনই নতুন নতুন কেস অন্তর্ভূক্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইন্সটিটিউট অফ প্রিভেন্টিভ মেডিসিন (আইপিএম)।
গত পাঁচ দিনে ৭০ টি নতুন কেস অন্তর্ভূক্ত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে তেলেঙ্গানা, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণটাকা এবং রাজেস্থানে এই রোগের প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত বছর নভেম্বর এবং ডিসেম্বরে এ রোগের প্রকাপ বাড়তে শুরু করেছিল। তবে এই মাত্রা এখন অনেকটাই তীব্র আকার ধারন করেছে। রাষ্ট্র পরিচালিত গান্ধী হাসপাতালে মেডিসিন বিভাগের প্রফেসর ড. কে নারাসিমহুলু জানিয়েছেন, এইচ১এন১ ভাইরাসের রূপ এখন মহামারি আকার ধারণ করেছে।
২০০৯ সালে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৫শ ৯৫ জন। এ বছর এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৭শ ৯১ জন। এছাড়া ল্যাবে ১০ হাজার ৭৯ স্যাম্পল পরীক্ষার জন্য রাখা হয়েছে। এ বছর অন্যান্য সময়ের তুলনায় এই ভাইরাসে অনেক বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এই ভাইরাসের প্রকোপ প্রায় ২৭ দশমিক ৬৯ ভাগ বৃদ্ধি পেয়েছে।
কর্তৃপক্ষ সতর্ক করার পরেও অনেকে এই ভাইরাসের টিকা গ্রহণ করছেন না এবং মাস্ক পরিধান করছেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই এই ভাইরাসের প্রকোপ কমাতে কর্তৃপক্ষের সতর্কতা মেনে চলতে হবে।