ঢাকাFriday , 9 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৮ বছর পর নির্বাচনী প্রচারণা

Link Copied!

EC1লক্ষ্মীপুর প্রতিনিধি : রামগতি উপজেলার দুই ইউনিয়নের নির্বাচন নিয়ে নানা জটিলতা নিরশনের পর অবশেষে হতে যাচ্ছে ইউপি নির্বাচন।
৭নং চর রমিজ ইউনিয়ন পরিষদ ও ৯নং চরগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচন দীর্ঘ ১৮ বছর পর আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সীমানা নির্ধারণ জটিলতাসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ মামলা থাকায় চর গাজী ও চর রমিজ ইউনিয়ন পরিষদ নির্বাচন বিগত সময়ে করা সম্ভব হয়নি।
এলাকাবাসী জানান, ৭নং চর রমিজ ইউনিয়ন পরিষদ ও ৯নং চরগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণায়। দুই ইউনিয়নের জনগণের মাঝে এখন নির্বাচনের আমেজ বিরাজ করছে।
ঐতিহ্যবাহী রামগতি বাজার, বিবির হাটসহ দুই ইউনিয়নের রাস্তা-ঘাট, দোকানে, মানুষের বাড়ির আঙ্গিনায় পোস্টার, ফেস্টুন, লিফলেট, ব্যানারে ডেকে গেছে নির্বাচনী এলাকা। প্রত্যেক প্রার্থী মাইকিং করে জানান দিচ্ছে যার যার মার্কার কথা আর হাত মিলাচ্ছে ভোটারদের সঙ্গে।
এছাড়াও নির্বাচন নিয়ে চলছে নির্বাচনী মিছিল, নির্বাচনী পথসভা, মোটর সাইকেল মহড়াসহ নানান প্রচারণা।
৭নং চর রমিজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ৩জন প্রার্থী, এরমধ্যে ‘টেবিল ফ্যান’ প্রতীক নিয়ে শরাফ উদ্দিন আজাদ সোহেল, ‘তালগাছ’ প্রতীক নিয়ে অধ্যাপক গোলাম ছারোয়ার, ‘অটো রিকশা’ প্রতীক নিয়ে রশিদ উদ্দিন আব্বাস।
এদিকে ৯নং চরগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবেন ৪ জন প্রার্থী। এরমধ্যে ‘দুটি পাতা’ প্রতীক নিয়ে মীর আক্তার হোসেন বাচ্চু, ‘তালগাছ’ প্রতীক নিয়ে মো. তাওহীদুল ইসলাম সুমন, ‘অটো রিকশা’ প্রতীক নিয়ে মো. আজাদ উদ্দিন আজাদ ও ‘সাহেবি টুপি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিবেন মাহফুজুল হক শের আলী মিয়া।
৯নং চরগাজী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী, ২নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন প্রার্থী, ৩নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন প্রার্থী, ৪নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন প্রার্থী, ৫নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন প্রার্থী, ৬নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন প্রার্থী, ৭নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন প্রার্থী, ৮নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন প্রার্থী, ৯নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন প্রার্থী। এদিকে মহিলা সংরক্ষিত আসনের ১,২,৩ ওয়ার্ডের মহিলা মেম্বার পদে তিন জন প্রতিদ্বন্দ্বী, ৪,৫,৬ ওয়ার্ডের মহিলা মেম্বার পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বী এবং ৭,৮,৯ ওয়ার্ডের মহিলা মেম্বার পদে তিন জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।
৭নং চর রমিজ ইউনিয়ন ও ৯নং চরগাজী ইউনিয়নের জনগণের প্রত্যাশা দীর্ঘ ১৮ বছর পর সব জটিলতা কাটিয়ে আগামী ১৫ অক্টোবর নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তির হয়। জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্যই এই আয়োজন, তাই যোগ্য ব্যাক্তিদের ভোট দেওয়ার সুযোগ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রশাসনের একান্ত দৃষ্টি কামনা করেন চর রমিজ ও চরগাজী ইউনিয়নবাসী।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ১৮ বছর পর দুটি ইউনিয়নে নির্বাচন হওয়ায় এলাকার মানুষের মাঝে বেশ উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে। নির্বাচন যাতে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।