ঢাকাFriday , 9 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শান্তিতে নোবেল পেল তিউনিসিয়ার সুশীল সমাজ

Link Copied!

Nobleআন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়ায় বহুত্ববাদী গণতন্ত্রের ভিত স্থাপনে অসামান্য অবদানের জন্য এবছর শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করলো তিউনিসিয়ান সুশীল সমাজ নেতৃবৃন্দের সংগঠন। ২০১১ সালে তিউনিসিয়ান বিপ্লব বা জেসমিন বিপ্লবের পর তিউনিসিয়ায় নতুন শান্তিপূর্ণ রাজনৈতিক ধারার সুচনা করে দেশে শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিসরুপ সুশীল সমাজের এই সংগঠনটি শান্তিতে নোবেল পুরস্কার ২০১৫ অর্জন করলো।
নরওয়েজিয়ান নোবেল কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান কাচি কুলমান ফাইভ তিউনিসিয়ান সুশীল সমাজের এই সংগঠনটির অবদানের কথা উল্লেখ করে বলেন, ২০১৩ সালে দেশটি যখন গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে তখন এই সংগঠনটি গণতন্ত্রের উত্থানে এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার নিরিখে তারা তিউনিসিয়ায় সাধারণ মানুষের মৌলিক অধিকারও নিশ্চিত করে।
আরব বসন্তের ছোঁয়ায় ২০১১ সালের জানুয়ারিতে পতন ঘটে সুদীর্ঘসময় ক্ষমতায় থাকা বেন আলী সরকারের। দেশটির এরূপ অবস্থায় একরকম শান্তির পথে হাল ধরেছিল এই সংগঠনটি। তিউনিসিয়ার শিশু গণতন্ত্র এখন হাটিহাটি পা পা করে তার যাত্রা শুরু করেছে। শান্তিতে নোবেল ২০১৫ তিউনিসিয়ার এই বহুত্ববাদী গণতন্ত্রের যাত্রাকে আরও বেগবান করবে বলেই নোবেল কমিটি তথা বিশ্বমহল বিশ্বাস করে।