ঢাকাThursday , 8 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রেক ফ্রি নাটকে বেশি সাড়া পেয়েছি

Link Copied!

toyaবিনোদন ডেস্ক : ঈদের ধুম শেষ। ব্যস্ত শহরটা ফের ভরে উঠেছে কোলাহলে। শোবিজ তারকারাও আড়মোড়া ভেঙে নেমে পড়েছেন কাজে। আজ থেকেই কাজ শুরু করেছেন ছোটপর্দার প্রিয়মুখ মুমতাহিনা টয়া। সকাল থেকে সন্ধ্যা অবধি ফ্যান্টাসি কিংডমে শুটিং করেছেন তিনি। শুটিংটা কোন নাটকের নয়, বোকার্স ট্র্যাক রেসিং মাস্টার কনটেস্টের। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি প্রচারিত হবে গাজী টিভিতে।
শুটিংয়েরই এক ফাঁকে কথা হলো তার সঙ্গে। ঈদটা কেমন কাটালেন? ‘দারুণ। খুব ভালো কেটেছে। অন্যান্য বারের চেয়ে এই ঈদটা একেবারে আলাদা ছিল।’
আলাদা কেন? ‘ঈদের কাজগুলো করে বেশ ফমফোর্ট ফিল করেছিলাম। অপেক্ষায় ছিলাম দর্শকদের রেসপন্সের। নাটকগুলো ব্রেক ফ্রি হওয়াতে বেশি সাড়া পেয়েছি। অনেক ভক্তই ফোনে জানিয়েছেন তাদের মুগ্ধতার কথা। আশা করি প্রত্যেক উৎসবে নাটকগুলোকে ব্রেক ফ্রি রাখা হবে। এবার নাটকের গল্পগুলোও চমৎকার ছিল।’
কোন নাটকে বেশি রেসপন্স পেলেন? একক নাটকগুলোর মধ্যে ‘ফ্যানপেজ’ নোয়াখালি ভার্সেস চিটাগাং’, ড্রেস কোড লুঙ্গি’তে বেশি সাড়া পেয়েছি।’ সামনে আর কিকি নাটকে কাজ করছেন? ‘ঈদের পর আপাতত কোন নাটকে নাম লেখাইনি। তবে প্রচারে থাকা কয়েকটি সিরিয়ালের শুটিংয়ে অংশ নেব। এর মধ্যে আছে আফসানা মিমির, ‘সাতটি তারার তিমির’, রেদোয়ান রনির ‘ঝালমুড়ি’, সাইন আপ, রায়হান খানের ‘সুপারস্টার’।