ঢাকাThursday , 8 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫০ শতাংশ কম খরচে ব্যবহার করুন ইন্টারনেট

Link Copied!

robiতথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশে ইন্টারনেটকে আরও জনপ্রিয় এবং সহজলভ্য করতে রবি নতুন অফার চালু করেছে। এই অফারের নাম ‘শেয়ার মাই নেট’। এটি দেশে চালু হওয়া প্রথম ইন্টারনেট শেয়ারিং প্লাটফর্ম।  এই ফিচারের আওতায় গ্রাহকরা নিজেদের মধ্যে তৈরি করা গ্রুপে বর্তমান খরচ থেকে অন্তত ৫০ শতাংশ কমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এই ইন্টারনেট প্যাকগুলো ব্যবহার করে রবি গ্রাহকরা তাদের বন্ধু ও পরিবার পরিজনের সঙ্গে একই সঙ্গে ইন্টারনেট ভাগাভাগি করতে পারবেন। সেবাটি তারা তখনই উপভোগ করতে পারবেন যখন তাদের প্রত্যেকের কাছে রবি সংযোগ এবং ইন্টারনেট ব্যবহারের জন্য উপযোগী ডিভাইস থাকবে।
‘শেয়ারমাইনেট’ নামের এ অসাধারণ ইন্টারনেট সেবাটি পেতে গ্রাহকদের *৮৪৪৪# নম্বরে ডায়াল করে গ্রুপ তৈরি করতে হবে। তারা কার সাথে ইন্টারনেট শেয়ার করতে চান তা নির্বাচন করতে হবে। এরপর ‘শেয়ারমাইনেট’ প্যাকটি কিনে নিলেই তারা উপভোগ করতে পারবেন অনন্য এ সেবাটি।
‘শেয়ারমাইনেট’এ রয়েছে বিভিন্ন আকর্ষণীয় মুল্যের ডাটা প্ল্যান। ৩০০ মেগাবাইট ‘শেয়ারমাইনেট’ প্যাকে রয়েছে ৩০০ মেগাবাইটের সাথে সাত দিনের মেয়াদ। আকর্ষণীয় এই অফারের দাম মাত্র ৩৩ টাকা। ইউএসএসডি কোড *৮৪৪৪*৩০০৩৩# নম্বরে ডায়াল করে এই অফারটি চালু করা যাবে।
২ গিগাবাইট শেয়ারমাইনেট ইন্টারনেট অফারের আওতায় গ্রাহকেরা পাবেন ৩০ দিনে ২০৪৮ মেগাবাইট ইন্টারনেট ব্যবহারের সুবিধা। এই ইন্টারনেট প্যাকের দাম মাত্র ৩৯৯ টাকা। ইউএসএসডি কোড *৮৪৪৪*০১৩০০# নম্বরে ডায়াল করে গ্রাহকরা এই অফারটি চালু করতে পারবেন।
যে সব গ্রাহকদের ইন্টারনেট বেশি ব্যবহার হয় তাদের জন্য এই অফারের আওতায় রয়েছে ৫১২০ মেগাবাইটের ৩০ দিন মেয়াদের ৫ জিবি শেয়ারমাইনেট প্ল্যান। যার মূল্য ৭৯৯ টাকা।
এই অফারটি চালু করতে গ্রাহকদের ইউএসএসডি কোড *৮৪৪৪*০৫৯৯৯# নম্বরে ডায়াল করতে হবে। এই প্লাটফর্মের আওতায় রয়েছে ১০ জিবি শেয়ারমাইনেট প্ল্যান। ৩০ দিন মেয়াদি ১০২৪০ মেগাবাইটের একটি ইন্টারনেট অফারের মুল্য ১ হাজার ২৯৯ টাকা। রবি ব্যবহারকারীরা ইউএসএসডি কোড *৮৪৪৪*১০১৪৯৯# নম্বরে ডায়াল করে এই অফারটি চালু করতে পারবেন।
গ্রুপ তৈরি করতে এবং এ ইন্টারনেট সেবাটি উপভোগ করতে অতিরিক্ত কোন অর্থ গ্রাহককে ব্যয় করতে হবে না। এই প্লাটফর্মের মাধ্যমে গ্রাহক অন্য কারো সাথে ডাটা শেয়ার করতে চাইলে ডাটা গ্রহীতা তা গ্রহণ বা বর্জনের সিদ্ধান্ত নিতে পারবেন। এছাড়া এই সেবা গ্রহণের ক্ষেত্রে প্রধান ব্যবহারকারী (যিনি ডাটা শেয়ার করবেন) অন্যদের সাথে ডাটা ব্যবহারের সময় বরাদ্দকৃত ইন্টারনেট শেয়ারিংয়ের পরিমাণ যেকোনো সময় পরিবর্তন ও পরিবর্ধন করতে  পারবেন।