ঢাকাThursday , 8 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে হামলার ঘটনার ক্ষমা চাইলেন ওবামা

Link Copied!

obamaআন্তর্জাতিক ডেস্ক : কুন্দুজ হাসপাতালে মার্কিন বিমান হামলার ঘটনায় দাতব্য সংস্থা ডক্টরর্স উইদাউট বর্ডার্সের (এমএসএফ) কাছে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ওই হামলার ওপর মার্কিন সামরিক বিভাগ একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করবে বলেও আশ্বাস দিয়েছেন। তবে এ হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে এমএসএফ।
গত শনিবার আফগানিস্তানের কুন্দুজ শহরে ওই আন্তর্জাতিক দাতব্য সংস্থাটির পরিচালিত হাসপাতালে মার্কিন বিমান হামলায় ২২ জন রোগী ও চিকিৎসক প্রাণ হারিয়েছিলেন যাদের মধ্যে ১২ জনই ওই দাতব্য সংস্থার কর্মী।
বুধবার কুন্দুজ হাসপাতালে বিমান হামলার ঘটনায় ক্ষমা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউস মুখপাত্র জোস আর্নেস্ট জানিয়েছেন, ওবামা এমএসএফ’র  আন্তর্জাতিক প্রেসিডেন্ট জোয়ানে লিউ’র কাছে টেলিফোন করে ক্ষমা চেয়েছেন এবং ওই মর্মান্তিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
ওই হামলার ব্যাখ্যা দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তালেবান জঙ্গিদের ওপর হামলা চালানোর সময় গিয়ে ভুল করে হাসপাতালে হামলার ঘটনাটি ঘটে। আত্মপক্ষ সমর্থন করে তিনি বলেন,‘যুক্তরাষ্ট্র যখনই কোনো ভুল করে তখনই আমরা তা স্বীকার করে নেই। এ ব্যাপারে আমাদের সততা প্রশ্নাতীত।’
এসএফ এফ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার সময় ওবামা কুন্দুজ হামলায় হতাহতদের পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেয়ারও ইঙ্গিত করেছেন।
ভবিষ্যতে তার দেশ এ ধরনের হামলা থেকে বিরত থাকবে বলেও জানিয়েছেন। একই সঙ্গে তিনি হাসপাতালে হামলার ঘটনার ওপর যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ এর ওপর একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।
কিন্তু তার এই প্রতিশ্রুতি যথেষ্ট বলে মনে করছে না এমএসএস। প্রেসিডেন্ট লিউ এই হামলার ওপর ‘ইন্টারন্যাশনাল হিউমেনিটারিয়ান ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন’য়ের নেতৃত্বে যে নিরপেক্ষ তদন্ত হওয়ার কথা চলছে তাতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার জন্য ওবামার প্রতি অনুরোধ জানিয়েছেন।
১৯৯১ সালে গৃহীত জেনেভা কনভেনশনের ওপর ভিত্তি করে ওই তদন্ত হবে বলে জানা গেছে। কুন্দুজ হাসপাতালে মার্কিন হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে এমএসএফ।