ঢাকাThursday , 8 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Link Copied!

Sheikh-Hasinaব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া জেলার তিন উপজেলার ৫টি প্রকল্প উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার সকাল ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ ৫টি প্রকল্প উদ্বোধন করেন।
ব্রাহ্মণবাড়িয়ার ৫টি প্রকল্প হল- ২ হাজার ১শ ১৬ কোটি টাকা ব্যয়ে ২২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সিম্পল সাইকেল পাওয়ার প্লান্ট, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ১ হাজার ৪শ ২৮ কোটি টাকা ব্যয়ে ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনাইটেড পাওয়ার লিমিটেডের মডিউলার পাওয়ার প্লান্ট, ৩০০ কোটি টাকা ব্যয়ে ৫১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ মিডল্যান্ড পাওয়ার প্লান্ট, ২১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বলভদ্র নদীর উপর নির্মিত সেতু এবং ভিত্তিপ্রস্থর করেন ৭৯ কোটি ৫৫ লাখ টাকা ব্যায়ে ৪৯৬ দশমিক ৪২ মিটার দীর্ঘ ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি ওভারপাস।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হল রুমে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাংসদ ফয়জুর রহমান বাদল, বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।