ঢাকাThursday , 8 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দাবি না মানলে শনিবার থেকে কঠোর কর্মসূচি

Link Copied!

Medicalনিজস্ব প্রতিবেদক : মেডিকেলে পুনঃ ভর্তি পরীক্ষার দাবি না মেনে নিলে আগামী শনিবার থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে আগামীকাল শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি ঘোষণা করেছে তারা।
বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে তানজিরা বিশ্বাস এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ‘মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে শুক্রবার বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শিত হবে। সমাবেশে শিক্ষাবিদ, শিক্ষার্থী, অভিভাবক, বুদ্ধিজীবীরা অংশ নেবেন।’
দাবি মেনে নিতে শুক্রবার রাত ১২টা পর্যন্ত সময়সীমা বেধে দিয়ে তিনি বলেন, ‘আগামীকাল শুক্রবার রাত ১২ টার মধ্যে যদি আমাদের দাবি মেনে নিতে কোনো কার্যকর পদক্ষেপ না নেয়া হয় তাহলে পর দিন শনিবার থেকে লাগাতার কঠোর কর্মসূচি দেয়া হবে।’
শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে কোনো ইন্ধন আছে- স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষিতে তানজিরা বিশ্বাস বলেন, ‘এখানে আমাদের সুনির্দিষ্ট যৌক্তিক দাবি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য নাই। প্রশ্ন ফাঁসের যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। এ বিষয়ে কারও সন্দেহ থাকলে আমাদেরকে পুলিশ দিয়ে লাঠিপেটা না করে আমাদের সঙ্গে বসুক। আমরা এর উপযুক্ত প্রমাণ দিতে প্রস্তুত আছি।’
এ সময় প্রগতিশীল ছাত্র জোট, সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন বাম ছাত্র সংগঠনের শিক্ষার্থী এবং বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান নেন।
এরপর দুপুর ১টার দিকে শহীদ মিনার থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি টিএসসি এলাকা হয়ে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।