বিনোদন ডেস্ক : দিল্লী-৬ ছবিটির মাধ্যমে ছোট্ট চরিত্র ‘রমা’র মধ্য দিয়ে বলিউডে পা রাখেন হায়দ্রাবাদের সুন্দরী অভিনেত্রী অদিতি রায় হায়দরি। ছোট ছোট চরিত্রে অভিনয় করে বর্তমানে বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার লড়াই করে যাচ্ছেন তিনি। বলিউডের নতুন ছবিতে অভিনয়ের সুযোগও তৈরি হচ্ছে তার। আর এরইমধ্যে একটি ম্যাগাজিনের প্রচ্ছদে ‘টপলেস’ হয়ে ফটোশ্যুট করায় দারুণ আলোচিত অদিতি!
জানা গেছে, পার্নিয়ার পপ-আপ শপ ম্যাগাজিনের জন্য টপলেস হয়ে পোজ দিয়েছেন ‘গুড্ডু রঙ্গিলা’ খ্যাত অভিনেত্রী অদিতি রায় হায়দরি। টপলেস ফটোশ্যুটে অদিতিকে এমভ্রয়ডারিতে তৈরি লেহেঙ্গা পরিহিত অবস্থায় দেখা গেছে। ম্যাগাজিনটির প্রচ্ছদের জন্য অদিতির পুরো কস্টিউম ডিজাইন করেছেন নিখিল থাম্পি এবং মুহিত রায়।
সম্প্রতি ভারতের জনপ্রিয় ও প্রভাবশালী ম্যাগাজিন ‘জিকিউ’-এর প্রচ্ছদের জন্যও এরূপ আবেদনময়ীরূপে পোজ দিয়েছিলেন। যা সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ সমালোচিতও হয়েছিল।
উল্লেখ্য, অদিতি রায় হায়দরি অভিনেত্রী হলেও তিনি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য’র জন্য ছিলেন বিখ্যাত। মালায়লাম ছবি ‘প্রজাপতি’র মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি। তার অভিনীত শেষ ছবি ‘গুড্ডু রঙ্গিলা’। বর্তমানে তিনি নজির, আর দেবদাস এবং ফিতুর ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন।

