ঢাকাWednesday , 7 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রুনা লায়লার কাছে স্বীকৃতির চিঠি

Link Copied!

shikritiবিনোদন ডেস্ক : ব্লাড ক্যান্সার আক্রান্ত সঙ্গীতশিল্পী স্বীকৃতিকে নিয়ে উৎকন্ঠার শেষ ছিলো না দেশের সঙ্গীতপ্রেমী মানুষের। একমাত্র মেয়ের জন্য বাঁচতে চেয়েছিলেন স্বীকৃতি। সঙ্গীতাঙ্গনের অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। দাঁড়িয়েছেন রুনা লায়লা-সাবিনা ইয়াসমিন, আহমেদ ইমতিয়াজ বুলবুলসহ আরো অনেক দেশ বরেণ্য শিল্পী। সবার সম্মিলীত প্রচেষ্টায় উন্নত চিকিৎসার জন্য স্বীকৃতি এখন ভারতের মুম্বাইয়ে। ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আদভানীর তত্বাবধায়নে চলছে স্বীকৃতির চিকিৎসা। জানা যায়, তার কেমোথেরাপি শুরু হয়েছে। দ্বিতীয়বারের মতো কেমোথেরাপি নিয়েছেন স্বীকৃতি। সেখান থেকে সম্প্রতি তিনি চিঠি লিখেছেন রুনা লায়লার কাছে। চিঠিতে স্বীকৃতি জানিয়েছেন, ডা. আদভানীর তত্বাবধায়নে সম্প্রতি তার দ্বিতীয় কেমোথেরাপি শুরু হয়েছে। ডা. আদভানী তাকে আস্বস্থ করেছেন যথাযথ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া তার কাছে অসহনীয় ঠেকছে। স্বীকৃতি রুনা লায়লার কাছে দোয়া প্রার্থনা করে বলেন, ‘আমি চেষ্টা করছি এ যন্ত্রনার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে। আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি সে জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, বাজারে স্বীকৃতির আধুনিক গানের ৮টি একক অ্যালবাম, অসংখ্য মিশ্র অ্যালবাম রয়েছে। চলচ্চিত্রেও অসংখ্য ছবিতে প্লেব্যাক করেছেন এই শিল্পী।