ঢাকাWednesday , 7 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বনানীতে থ্রিলার ছবি ‘উধাও’-এর প্রদর্শনী

Link Copied!

odawবিনোদন ডেস্ক : রাজধানী ঢাকার বনানীতে চলতি মাসের ১৫ তারিখ থেকে দেখানো হবে অমিত আশরাফ পরিচালিত ৭টি আন্তর্জাতিক পুরস্কার পাওয়া থ্রিলার ছবি ‘উধাও’।
জানা গেছে, বনানীতে অবস্থিত জেনেটিক পয়েন্টে চলতি মাসের ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত প্রদর্শীত হবে অমিত আশরাফ পরিচালিত ছবি ‘উধাও’। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘উধাও’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। একটি অপহরণের ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়। এতে অভিনয় করেছেন মনির আহমেদ, শাহেদ আলী, নওশাবা আহমেদ, অনিমেষ আইচ, শাহিন আক্তার, ঋতু সাত্তার’সহ আরও অনেকে।
উধাও ছাড়াও প্রদর্শনীটিতে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছ’টায় একই পরিচালকের ‘এপার্টমেন্ট ৫ডি’ নামের আরো একটি ছবি দেখানো হবে। এছাড়া এই দুটি চলচ্চিত্রের পাশাপাশি একটি ১৫ মিনিটের স্বল্পদৈর্ঘ্য এনিমেশন চলচ্চিত্রও প্রদর্শিত হবে তিনদিনব্যাপী এই আয়োজনে।