ঢাকাWednesday , 7 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হতাশা নিয়ে ফিরলো সালমারা

Link Copied!

salmaস্পোর্টস ডেস্ক : পাকিস্তান নারী দলের বিপক্ষে দুই ম্যাচে টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হওয়ার পর ওয়ানডে সিরিজের ম্যাচ দুটিতেও হেরে যায় সালমা খাতুনের নেতৃত্বধীন বাংলাদেশ নারী দল। পাকিস্তান সফরের সবগুলো ম্যাচ হেরে বুধবার দেশে ফেরে বাংলাদেশের মেয়েরা। এদিন দুপুরে ঢাকায় পৌঁছার পর বিমানবন্দর থেকে বিসিবিতে আসে সালমা খাতুনের দল।
দুপুরে ঢাকায় ফিরে বিসিবিতে সাংবাদিকদের মুখোমুখি হন সালমা খাতুনরা। পাকিস্তান সিরিজে বোলিংটাই দলকে ডুবিয়েছে বলে জানান তিনি। সালমা বলেন, ‘আমাদের বোলিং ও ফিল্ডিং যথেষ্ট ভালো হয়েছে। তবে ব্যাটিংটা ভালো না হওয়ায় আমরা জিততে পারিনি। রোমানা ছাড়া আর কারো ব্যাটিংই ভালো হয়নি। বিশেষ করে আমিও ব্যাটিংয়ে ভালো করতে পারিনি।’
পাকিস্তান সফরে নারী দলের হয়ে অভিষেক হয় তিনজনের। এদের সম্পর্কে সালমা বলেন, ‘নাহিদা আক্তার ও শামিমা সুলতানা যথেষ্ট ভালো করেছে। আশা করি আগামীতেও তারা এই পারফরম্যান্স অব্যাহত রাখবে।’
নিরাপত্তার কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে না গেলেও সালমারা পাকিস্তান সফর করে এসেছেন। নিরাপত্তা নিয়ে সালমাদের মনে কোনো ভয় কাজ করেছে কী-না এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ নারী দলের অধিনায়ক বলেন, ‘আমাদের মনে কোনো ভয় কাজ করেনি। আমাদের যথেষ্ট নিরাপত্তা দেয়া হয়েছে। ব্যাটিং ভালো না হওয়ায় আমরা জিততে পারিনি।’