ঢাকাWednesday , 7 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাকার সামনে রেকর্ডের হাতছানি

Link Copied!

kakaস্পোর্টস ডেস্ক : ব্রাজিলের জার্সিতে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন মিডফিল্ডার রিকার্ডো কাকা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করতে আর মাত্র একটি গোল দরকার রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকার।
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ ১১টি গোল করে সবার ওপরে রয়েছে দুই সাবেক কিংবদন্তী তারকা জিকো ও রোমারিও। ১০ গোল নিয়ে এই দুজনের পরেই রয়েছেন কাকা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর মাত্র দুটি গোল করতে পারলেই রেকর্ডটি এককভাবে নিজের করে নিতে পারবেন সাবেক ফিফা বর্ষসেরা খেলোয়াড়।
বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুটি ম্যাচের জন্য কার্লোস দুঙ্গা ঘোষিত দলে প্রথমে জায়গা হয়নি কাকার। তবে লিভারপুল তারকা ফিলিপ কুতিনহো ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়ায় ওরল্যান্ডো সিটির মিডফিল্ডার কাকাকে দলের সঙ্গে যোগ করেন কোচ দুঙ্গা।
দেশের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সর্বাধিক গোলদাতা হওয়ার হাতছানি নিয়ে বেশ রোমাঞ্চিত হলেও নেইমার ভবিষ্যতে এই রেকর্ড ভেঙে দিবেন বলে বিশ্বাস রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রিকার্ডো কাকার।
রেকর্ড নিয়ে কাকা বলেন, ‘এটি আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি যদি আর দুটি গোল করতে পারি, তবে (বিশ্বকাপ) বাছাই পর্বের ম্যাচে এমন দেশের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে পারবো, যেই দেশে অনেক কিংবদন্তী খেলোয়াড়ের জন্ম হয়েছে।’
এরপর নেইমার একদিন এই রেকর্ড ভেঙে দিবেন জানিয়ে তিনি বলেন, ‘২০১০ সালের বিশ্বকাপ বাছাই পর্বের সময়ই আমি এই রেকর্ড নিয়ে ভেবেছিলাম, তবে তখন জানতাম না যে আমাকে কতো গোল করতে হবে। এখন আমি জানি যে আমাকে আর মাত্র দুই গোল করতে হবে। কিন্তু নেইমার একদিন এই রেকর্ড ভেঙে ধরাছোঁয়াই বাইরে নিয়ে যাবে।’
মাত্র পাঁচ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে ৪৬টি গোল করলেও বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এখনো গোল করার সুযোগ পাননি বার্সেলোনা সুপারস্টার নেইমার। কেননা, স্বাগতিক দেশ হওয়ার ব্রাজিল ২০১৪ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাওয়ায় সেলেসাওদের বাছাই পর্ব খেলতে হয়নি।
সুতরাং, চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে আগামী ম্যাচ দুটিতে কাকা যদি দেশের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দুই গোল করে নতুন রেকর্ড গড়েন তবে নেইমারকে এই কীর্তি স্পর্শ করতে হলে অনেক দূর যেতে হবে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এখনো গোলের মুখ না দেখা নেইমার তো নিষেধাজ্ঞার কারণে চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষের ম্যাচ দুটি খেলতে পারবেন না।
প্রসঙ্গত, আগামী ৮ অক্টোবর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর ১৩ অক্টোবর ভেনেজুয়েলার মুখোমুখি হবে সেলেসাওরা।