ঢাকাWednesday , 7 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামী মৌসুমে ফিরছেন আনচেলত্তি!

Link Copied!

ancelottiস্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ ও চেলসির সাবেক কোচ কার্লো আনচেলত্তি লিভারপুলের কোচ হওয়ার গুঞ্জন নাকচ করে দিয়েছেন। তবে এক বছরের বিরতি শেষে আগামী মৌসুমে ফের কোচিংয়ে ফিরবেন বলে জানিয়েছেন এই ইতালিয়ান কোচ।
গত রোববার ব্রেন্ডন রজার্সকে কোচিং পদ থেকে বরখাস্ত করে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল। এরপর থেকে তার স্থলাভিষিক্ত হিসেবে কার্লো আনচেলত্তির নাম উচ্চারিত হয়। তবে ডেইলি মেইলসহ বেশ কয়েকটি ইংলিশ গণমাধ্যমের দাবি, আনচেলত্তি নন, বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ জার্গেন ক্লুপ রজার্সের স্থলাভিষিক্ত হয়ে আনফিল্ডে আসছেন।
২০১৪-১৫ মৌসুম শেষে কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বার্নাব্যু ছাড়ার পর কোচিং থেকে বিরতি নেন এই ইতালিয়ান কোচ। স্পট-লাইট থেকে দূরে গিয়ে এক বছর বিরতি নিয়ে ফের কোচিংয়ে ফিরতে চান তিনি।
মঙ্গলবার এপি’কে দেয়া এক সাক্ষাৎকারে কার্লো আনচেলত্তি বলেন, ‘আমি আমার (অবসর) সময় উপভোগ করছি। কিন্তু অবশ্যই আমি ম্যানেজার হিসেবে কামব্যাক করতে চাই। কেননা, এটাই আমার নেশা।’
কোচিংয়ে ফেরার আশাবাদ শোনালে এই মৌসুমে যে ফিরছেন না সেটি নিশ্চিত করেছেন এই ইতালিয়ান কোচ. ‘আমি এই বছরটিতে অবসর কাটাতে চাই। কিন্তু পরবর্তী মৌসুমের জন্য আমি প্রস্তুত।’
২০০৯ থেকে ২০১১ সালে চেলসির কোচ থাকাকালে আনচেলত্তি তিনটি শিরোপা জয় করেন। এগুলো হলো- প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও কমিউনিটি শিল্ড কাপ।
২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন কার্লো আনচেলত্তি। ২০১২-১৩ মৌসুমে পিএসজিকে লিগ ওয়ান শিরোপা জেতান তিনি।
রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত কোচিংয়ের দায়িত্ব পালন করেন এই ইতালিয়ান কোচ। এই সময় বার্নাব্যুর ক্লাবটির হয়ে চারটি শিরোপা জয় করেন তিনি। এগুলো হলো- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও কোপা ডেল রে।