ঢাকাWednesday , 7 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেডিকেল ভর্তিচ্ছুদের শাহবাগে অবস্থান, যানচলাচল বন্ধ

Link Copied!

medicalনিজস্ব প্রতিবেদক : মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে পরীক্ষা বাতিলের দাবিতে আবারো রাজধানীর শাহবাগের রাস্তায় অবস্থান নিয়েছে আন্দোলনরত ভর্তিচ্ছুরা। চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার দুপুর ১২টা থেকে তারা অবস্থান নেয়। তাদের সঙ্গে রয়েছে বেশ কয়েকজন অভিভাবকও।
শিক্ষার্থীরা রাস্তায় বসে ‘প্রশ্ন যদি হবে ফাঁস, পড়ব কেন বারো মাস’, ‘সুচিকিৎসা কি যাবে ঘরে, প্রশ্ন পেলে বাজারদরে?’, ‘প্রশ্নপত্র ফাঁস হলে; দেশ যাবে রসাতলে’, ‘মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষা নিতে হবে নিতে হবে’ এমন নানা স্লোগান দিচ্ছে।
এতে বন্ধ হয়ে গেছে হোটেল রূপসী বাংলা মোড় থেকে মৎসভবন ও কাঁটাবনের সড়কের যানচলাচল। শুধুমাত্র রোগী বহনকারী যানবাহন পার করে দিচ্ছেন শিক্ষার্থীরা।
এদিকে মেডিকেলে পুনভর্তি পরীক্ষাসহ ৪ দফা দাবিতে সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে ছাত্র ধর্মঘট। এছাড়াও দেশের মহানগর ও জেলার পর্যায়ের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ চলছে।
চলমান ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়েও চলছে ছাত্র ধর্মঘট। কলা ভবনে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর না পাওয়া গেলেও বিজনেস ফ্যাকাল্টি, কার্জন হল ও সমাজবিজ্ঞান অনুষদের কয়েকটি বিভাগে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা থেকে চলমান এ ধর্মঘটে অনেকটা অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সকাল থেকেই প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতারা ক্যাম্পাসের বিভিন্ন ভবনের সামনে অবস্থান নেয়। তারা কলা ভবনের মূল ফটকে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশে বাধা দেয়।
জানা গেছে, বুধবার ধর্মঘট শেষে বেলা ১টায় মুধুর ক্যান্টিনে ধর্মঘটের চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করবে তারা।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর সারাদেশের সব মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজগুলোর ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগের রাত থেকে সকাল পর্যন্ত প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া যায়।