ঢাকাWednesday , 7 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৮ম বেতন স্কেল বাতিলের দাবিতে কর্মসূচি ঘোষণা

Link Copied!

teacherনিজস্ব প্রতিবেদক : অধ্যাপক পদে সম্প্রতি অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণার অবনমনের প্রতিবাদ, সিলেকশন গ্রেড, টাইম স্কেল পুনর্বহাল ও স্কেল আপগ্রেডের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেয় সংগঠনটি।
কর্মসূচিগুলো হল: আগামী ১০ অক্টোবরের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ ও আশ্বাস পাওয়া না গেলে ১৩ ও ১৪ অক্টোবর সারাদেশে সরকারি কলেজ, বাণিজ্যিক কলেজ, শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসা পূর্ণদিবস ক্লাস বর্জন, ১৮ অক্টোবর শিক্ষা ভবনের সামনে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা।
সংবাদ সম্মেলনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আইকে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘গত ২০ বছরের দাবি পূর্ণগড় বেতনে অর্জিত ছুটির দাবি শিক্ষা নীতিসহ সব স্তরে স্বীকৃত হলেও দীর্ঘদিন এটি অর্থ মন্ত্রণালয়ের গণ্ডি পেরোয়নি। অবসরের সময় এ ক্ষেত্রেও শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
তিনি অভিযোগ করেন, ‘মর্যাদার ক্ষেত্রেও সরকারি কলেজ শিক্ষকরা অবহেলা ও অসম্মানের শিকার হচ্ছেন। শিক্ষকদের ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে কোনস অবস্থান নেই।’
লিখিত বক্তব্যে সেলিম উল্লাহ খোন্দকার অভিযোগ করেন, ‘শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদে বেতন বৈষম্য নিরসনে আমাদের দাবিকে বিবেচনায় না এনে বরং ঘোষিত বেতন স্কেলে অধ্যাপক বেতন স্কেল ও গ্রেড অবনমন করা হয়েছে। সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাতিল করায় প্রভাষক, সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকসহ শিক্ষা ক্যাডারের সব স্তরে বেতন বৈষম্য বৃদ্ধি পেয়েছে।’
বর্তমান অষ্টম জাতীয় বেতন কাঠামোতেই শিক্ষকদের ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবিপূরণ সম্ভব বলে মনে করেন সেলিম।
এ সময় শিক্ষকদের পক্ষ থেকে বেতন স্কেল পরিবর্তনের সরকারের কাছে ৬ দফা দাবি তুলে ধরেন তিনি।
দাবিগুলো হল- শিক্ষা ক্যাডারের নায়েমের মহাপরিচালক ও এনসিটিবিসহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান এবং জেলা সদরের অনার্স ও মাস্টার্স কলেজের অধ্যক্ষের পদ এক নং গ্রেডে উন্নীত করতে হবে, অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল করতে হবে এবং অন্যান্য ক্যাডারের পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গাড়ি ক্রয় ও সংরক্ষণ ভাতাসহ সব ক্যাডারের সঙ্গে সমতাপূর্ণ সুবিধা দিতে হবে প্রমুখ।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সভাপতি প্রফেসর নাসরীন বেগম, সিনিয়র সহসভাপতি ফজলে রাব্বীসহ এসময় প্রমুখ উপস্থিত ছিলেন।