ঢাকাWednesday , 7 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর থেকে

Link Copied!

duনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এবার পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন কিংবা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস বা যন্ত্র ব্যবহার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৬৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। খ- ইউনিটে ২ হাজার ২৯৬টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩১ হাজার ১৬৩ জন।
বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে আগামী ১০ অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। চ-ইউনিটে ১৩৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭ হাজার ৩১৯ জন। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে জানা যাবে।