ঢাকাWednesday , 7 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় রুশ বিমান হামলায় ১৯ জঙ্গি নিহত

Link Copied!

bimanআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় ইসলামিক স্টেটের অন্তত ১৯ জঙ্গি নিহত হয়েছে। একটি মানবাধিকার সংগঠণ এ তথ্য জানিয়েছে। আল রাকা প্রদেশের পূর্বাঞ্চলীয় আল কারমা এবং এর আশেপাশের এলাকায় কমপক্ষে ১৫ জঙ্গি নিহত হয়েছে। সিরিয়ার ওই এলাকাটি ইসলামিক স্টেটের একটি গোপন আস্তানা বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
এছাড়া হোমস প্রদেশের প্রাচীন নগরী পালমিরায় আইএসের ঘাঁটিকে লক্ষ্য করে অপর একটি বিমান হামলায় আরো চার জঙ্গি নিহত হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে আল কারমা এবং পালমিরায় রাশিয়ার বিমান থেকে ৩৪ টি হামলা চালানো হয়েছিল। ওই হামলায় দুটি অস্ত্রাগার এবং ১২ টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত মাসের শেষের দিকে রাশিয়া ইসলামিক স্টেটের অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে আসছে বলে জানিয়েছে সিরিয়া এবং রাশিয়ার কর্মকর্তারা। তবে বিরোধী দলীয়রা দাবী করছে রাশিয়ার এসব হামলায় আইএসের জঙ্গিরা নয় বরং ওই হামলায় প্রাণ হারিয়েছে বহু সাধারন নাগরিক এবং বিরোধী যোদ্ধারা।