ঢাকাTuesday , 6 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরের মন্তব্যে ক্ষেপেছেন সালমান!

Link Copied!

amirবিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টারদের মধ্যে জুট-ঝামেলা লেগেই আছে! সালমান ও শাহরুখের মধ্যে ভুলবোঝাবুঝির কারণে বহুবার এই দুই খানের মধ্যে সম্পর্কের শীতলতা দেখেছে বিনোদন জগৎ, কিন্তু এবার এই জুট ঝামেলায় জড়িয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের নামও!
জানা গেছে, বাজরাঙ্গি ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান আর পিকে খ্যাত অভিনেতা আমির খানের মধ্যে বন্ধুত্ব বেশ বহুদিনের। দু‘জন দুজনকে সব ব্যাপারেই সহযোগিতাও নাকি করেন বেশ! এইতো ক’দিন আগে সালমান যখন ‘হিট এন্ড রান’এর মামলায় সাজা পেতে যাচ্ছিলেন, তখন সবার আগে তাকে দেখতে আমির হাজির হয়েছিলেন তার বাড়িতে। কিন্তু এবার নাকি শোনা যাচ্ছে, আমির আর সালমানের মধ্যে সম্পর্কের ফাটল ধরছে!  কারণ আমিরের একটি মন্তব্য!
ভারতীয় মিডিয়ার গুজব,‘বাজরাঙ্গি ভাইজান’-এর পার্টি থেকে নাকি শুরু হয়েছে আমির ও সালমানের মধ্যে সম্পর্কের অবনতি। ছবি সুপারহিট হওয়ার পার্টি দিয়েছিলেন সালমান। আমির নাকি সেই পার্টিতে সালমানকে বলেছিলেন যে, এমন পরিণত সিদ্ধান্ত আগে নেওয়া উচিত ছিল। তাহলে এমন ধরণের ছবি সলমান আরও করার সুযোগ পেতেন।
ভরা মজলিশে আমিরের এমন মন্তব্য স্বাভাবিকভাবে নিলেও ভিতরে নাকি গেথে রেখেছেন সালমান। আর এরজন্যই আমিরের উপর বেশ ক্ষেপা তিনি। এক বনে দুই সিংহ সত্যিই যে মানায় না, তার প্রমান পাওয়া গেল আবারো! কিন্তু বলিউডের বনেতো তিন সিংহের বিস্তার!